উল্লাপাড়ায় উল্লাপাড়ায় সেলফি তুলতে গিয়ে দুর্ঘটনা, দুই যুবকের মৃত্যু
মো: সুলতান মাহমুদ
, সিরাজগঞ্জ প্রতিনিধি :
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ঘাটিনা রেল সেতুতে সেলফি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুর আনুমানিক ২টা ১৫ মিনিটের দিকে উপজেলার ঘাটিনা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুই যুবক হলেন সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ধুকুরিয়া বেড়া এলাকার বাসিন্দা ফায়সাল ও সামির।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে ঘাটিনা ব্রিজে দাঁড়িয়ে সেলফি তোলার সময় ট্রেন চলে আসে এবং তারা দুর্ঘটনার শিকার হন। এতে ঘটনাস্থলেই ফায়সাল মারা যান। গুরুতর আহত অবস্থায় সামিরকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কিছুক্ষণ চিকিৎসাধীন থাকার পর তিনিও মারা যান।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের পরিবারের সদস্যদের কান্নায় পরিবেশ ভারী হয়ে ওঠে।
স্থানীয়রা জানান, ঘুরতে গিয়ে বা ছবি তুলতে গিয়ে অসাবধানতার কারণে এ ধরনের দুর্ঘটনা ঘটছে। তাই সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তারা।
এ বিষয়ে স্থানীয় প্রশাসন ও পুলিশের পক্ষ থেকে ঘটনার বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে বলে জানা গেছে। তুলতে গিয়ে দুর্ঘটনা, দুই যুবকের মৃত্যু
এ জাতীয় আরো খবর..