যশোরের প্রধানমন্ত্রীর আগমন উন্নয়ন উদ্বোধন ও জনসভা আজ
সুমন ঘোষ
প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সকালে যশোরে পৌঁছেছেন। তাঁর এই সফরকে কেন্দ্র করে জেলার সর্বত্র উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান দলীয় ও প্রশাসনের ঊর্ধ্বতন নেতৃবৃন্দ।
সফরসূচি অনুযায়ী, রাজধানী ঢাকা থেকে রওনা হয়ে সকালে যশোরে পৌঁছানোর পর প্রধানমন্ত্রী সড়কপথে শার্শা উপজেলার উলাশীর উদ্দেশে যাত্রা করেন। সেখানে তিনি ঐতিহাসিক উলাশী খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করবেন। জানা গেছে, খালটি দীর্ঘদিন ধরে অবহেলায় প্রায় বিলুপ্তপ্রায় হয়ে পড়েছিল। পুনঃখননের মাধ্যমে স্থানীয় কৃষি ও পানি ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
উলাশীতে কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী স্থানীয় কৃষক ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করবেন এবং একটি সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখবেন। এ উপলক্ষে এলাকায় ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।
এরপর দুপুরে তিনি যশোর মেডিকেল কলেজ হাসপাতালের ৫০০ শয্যাবিশিষ্ট নতুন ভবনের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। স্বাস্থ্যসেবার উন্নয়নে এই প্রকল্পটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বিকেলে যশোর শহরের ঈদগাহ ময়দানে আয়োজিত এক বৃহৎ জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। সকাল থেকেই বিভিন্ন এলাকা থেকে দলীয় নেতাকর্মী ও সমর্থকরা সেখানে সমবেত হচ্ছেন। জনসভাকে ঘিরে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা।
উল্লেখ্য, গত তিন মাসের ব্যবধানে এটি প্রধানমন্ত্রীর দ্বিতীয় যশোর সফর। এই সফরে একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপনের মাধ্যমে অঞ্চলের সার্বিক উন্নয়ন ত্বরান্বিত হবে বলে আশা
এ জাতীয় আরো খবর..