. .
.

মৃত ঘোষণার পর স্বাস্থ্য কমপ্লেক্সে হামলা, ভাঙচুর

রিপোর্টারের নাম: ফুলতলা প্রতিদিন
  • সংবাদ প্রকাশের তারিখ : Sep 18, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: File photo

মৃত ঘোষণার পর স্বাস্থ্য কমপ্লেক্সে হামলা, ভাঙচুর

তৌহিদ সরোয়ার 
স্টাফ রিপোর্টারঃ 
শিশুর স্বজনদের হামলায় চিকিৎসক-আনসার সদস্যসহ আহত ৪।

কুষ্টিয়ার মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মৃত ঘোষিত এক শিশুর স্বজনদের হামলায় জরুরি বিভাগে ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় কর্তব্যরত চিকিৎসক, আনসার সদস্য ও কর্মচারীসহ চারজন আহত হয়েছেন।
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। জানা গেছে, মিরপুর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের নওদাপাড়া গ্রামের সাব্বিরের ৩ বছর বয়সী ছেলে রাফি পানিতে ডুবে যায়। পরে স্বজনরা শিশুটিকে উদ্ধার করে দ্রুত মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।
হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। এ খবর জানার পর শিশুটির স্বজনরা ক্ষুব্ধ হয়ে জরুরি বিভাগে হামলা চালান এবং ভাঙচুর করেন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
উক্ত হামলায় কর্তব্যরত চিকিৎসক ডাঃ রিয়াজুল জান্নাত, আব্দুস সামাদ, আনসার সদস্য জসিম ও ইমার্জেন্সি অ্যাটেনডেন্ট বিজয় আহত হয়েছেন।
ঘটনার পর হাসপাতাল এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। হামলা ও ভাঙচুরের ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন বলে জানা গেছে।
চিকিৎসক ও নার্সদের ওপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের ঘটনা শুধু স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তাকেই প্রশ্নের মুখে ফেলে না বরং হাসপাতালের স্বাভাবিক চিকিৎসাসেবা ব্যাহত করে এবং রোগীদের সেবা পাওয়ার পরিবেশকেও ক্ষতিগ্রস্ত করে।

কারও বিরুদ্ধে অভিযোগ থাকলে আইন নিজের হাতে না তুলে নিয়ে সঠিক প্রক্রিয়ায় অভিযোগ করা ও তদন্তের মাধ্যমে সত্য উদঘাটন করাই উচিত।

অনতিবিলম্বে নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করা হোক এবং দায়ী ব্যক্তিদের আইন অনুযায়ী বিচার নিশ্চিত করা হোক বলে দাবি জানিয়েছেন স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার, কর্মকর্তা-কর্মচারীরা।
চিকিৎসক, নার্স ও সব স্বাস্থ্যকর্মীর নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা জরুরি—কারণ নিরাপদ স্বাস্থ্যকর্মীই রোগীকে নিরাপদ সেবা দিতে পারেন।

.
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
.
--
--