. .
.

নবগঠিত “ফুলতলা–খানজাহান আলী মডেল প্রেস ক্লাব”-এর আত্মপ্রকাশ ও কমিটি গঠন

রিপোর্টারের নাম: ফুলতলা প্রতিদিন
  • সংবাদ প্রকাশের তারিখ : Dec 13, 2025 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: নব নির্বাচিত সভাপতি ও সেক্রেটারীকে দায়িত্ব বুঝিয়ে দিচ্ছেন উপদেষ্টামন্ডলী।

নবগঠিত “ফুলতলা–খানজাহান আলী মডেল প্রেস ক্লাব”-এর আত্মপ্রকাশ ও কমিটি গঠন 

ডেস্ক রিপোর্ট : 

গতকাল শুক্রবার খুলনায় ফুলতলা–খানজাহান আলী মডেল প্রেস ক্লাব-এর আনুষ্ঠানিক আত্মপ্রকাশ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে নবনির্বাচিত কমিটির ঘোষণা দেওয়া হয়। ঘোষিত কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হন মিয়া বদরুল আলম এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পান মোড়ল মুজিবুর রহমান।

নবগঠিত কমিটির অন্যান্য পদে মনোনীতরা হলেন—
সহ-সভাপতি: সিনিয়র সাংবাদিক আবু দাউদ ইমরান
যুগ্ম সাধারণ সম্পাদক: শেখ মনিরুজ্জামান বাবুল
সাংগঠনিক সম্পাদক: আল আমিন খান ও রেজোয়ান আকুঞ্জী রাজা
অর্থ সম্পাদক: শেখ মো. ইউসুফ
প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক: ইনসাফ আহমেদ ও ওয়ালিউল্ল্যাহ
দপ্তর সম্পাদক: মো. সুমন
কার্যনির্বাহী কমিটির সদস্য: মমিনুর রহমান ও শেখ রাহুল হোসেন

এই কমিটি আগামী এক বছরের জন্য অনুমোদন প্রদান করা হয়।

এছাড়া প্রেস ক্লাবের প্রধান উপদেষ্টা হিসেবে মনোনীত হয়েছেন মো. আবু হামজা বাঁধন, সুমন সরদার এবং সিনিয়র সাংবাদিক আনন্দ কুমার স্বর।

উল্লেখ্য, খুলনার খানজাহান আলী থানা ও ফুলতলা থানা এলাকার প্রবীণ ও তরুণ সংবাদকর্মীদের সমন্বয়ে এই প্রেস ক্লাবের যাত্রা শুরু হয়। সংগঠনের নেতৃবৃন্দ জানান, প্রেস ক্লাবের সদস্য হতে হলে ন্যূনতম এসএসসি বা সমমান পাস হতে হবে এবং কেবলমাত্র প্রকৃত ও পেশাদার সাংবাদিকদেরই সদস্যপদ প্রদান করা হবে।

প্রেস ক্লাবের সভাপতি মিয়া বদরুল আলম বলেন,
“সাংবাদিকতার পেশাগত মান ও মর্যাদা রক্ষায় আমরা বদ্ধপরিকর। অ-পেশাদার কিংবা অসৎ উদ্দেশ্য নিয়ে কাউকে এই সংগঠনে স্থান দেওয়া হবে না।”

উপদেষ্টা সুমন সরদার বলেন,
“যারা চাঁদাবাজি বা কোনো ধরনের অনৈতিক কর্মকাণ্ডে জড়িত, এই প্রেস ক্লাব তাদের জন্য নয়। এটি গড়ে তোলা হয়েছে শিক্ষিত ও পেশাদার সংবাদকর্মীদের জন্য।”

তিনি আরও বলেন,
“ফুলতলা ও খানজাহান আলী থানা এলাকায় কোনো ব্যবসা প্রতিষ্ঠানে কেউ চাঁদাবাজির উদ্দেশ্যে গেলে সকল সাংবাদিককে সঙ্গে নিয়ে তা প্রতিহত করা হবে।”

.
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
.
--
--