. .
.

প্রধানমন্ত্রীর যশোরে আগমন উপলক্ষে ঝিকরগাছা যুবদলের যৌথ প্রস্তুুতি সভা

রিপোর্টারের নাম: ফুলতলা প্রতিদিন
  • সংবাদ প্রকাশের তারিখ : Apr 18, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: File photo

প্রধানমন্ত্রীর যশোরে আগমন উপলক্ষে ঝিকরগাছা যুবদলের যৌথ প্রস্তুুতি সভা  

আল মুজাহিদ
ঝিকরগাছা উপজেলা প্রতিনিদি 


আগামী ২৭ এপ্রিল বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানের যশোর আগমন উপলক্ষে ঝিকরগাছা উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে যৌথ প্রস্তুতি সভা ও প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে। প্রস্তুতি সভায় প্রধানমন্ত্রীর মন্ত্রীর যশোরের সকল কর্মসূচি সফল করার আহ্বান জানিয়ে জেলা যুবদলের নেতৃবৃন্দ দলের শৃঙ্খলা বিরোধী যেকোন কর্মকাণ্ডের বিরুদ্ধে কড়া সতর্কবার্তা দিয়ে বলেছেন, দলের ভাবমূর্তি নষ্ট হয় এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকতে হবে।

প্রধানমন্ত্রীর নির্দেশনায় দলের বৃহত্তর স্বার্থে জনগণের জন্য, দেশের কল্যাণে কাজ করে যেতে হবে। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে আয়োজিত সকল কর্মসূচির সফল ভাবে বাস্তবায়ন করতে হবে বলে উল্লেখ করেন জেলা যুবদলের নেতৃবৃন্দ।

১৮ এপ্রিল (শনিবার) আসরবাদ কপোতাক্ষ কমিউনিটি সেন্টারে যৌথ প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন,ঝিকরগাছা উপজেলা যুবদলের সভাপতি নাজমুল হক নাজু।

যৌথ প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, যশোর জেলা যুবদলের আহবায়ক এম তমাল আহম্মেদ। 

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, যশোর জেলা যুবদলের সদস্য সচিব আনসারুল হক রানা।

যৌথ প্রস্তুতি সভায় প্রধান বক্তার বক্তব্যে জেলা যুবদলের সদস্য সচিব আনসারুল হক রানা বলেন, আগামী ২৭ এপ্রিল যশোরে প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে জেলার সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জনসভাকে জনসমুদ্রে পরিণত করতে প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে গণসংযোগ, প্রচারণা ও সাংগঠনিক কার্যক্রম জোরদারের আহ্বান জানানো হয়।
বক্তারা আরও বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। তারা নেতাকর্মীদের শান্তিপূর্ণ ও শৃঙ্খলাবদ্ধভাবে কর্মসূচি পালনের নির্দেশনা দেন।

ঝিকরগাছা পৌর যুবদলের আহবায়ক আরাফাত হোসেন কোমলের সঞ্চালনায় যৌথ প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন,   উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আরাফাত কল্লোল, পৌর যুবদলের সদস্য সচিব মইনুল ইসলাম জনিসহ বিভিন্ন নেতৃবৃন্দ।

এ সময় যৌথ প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন ঝিকরগাছা  উপজেলা যুবদলের সাবেক আহবায়ক মোনাজ্জেল হোসেন লিটন, সাবেক ছাত্রনেতা নুরুন্নবী খান শিপন, তৌহিদুল ইসলাম রাজু, রাসেল হোসেন, মারুফ হোসেন, আসিফ রেজাসহ বিভিন্ন ইউনিয়ন যুবদলের নেতৃবৃন্দ।

আগামী ২৭ এপ্রিল দলের চেয়ারম্যান তারেক রহমান প্রধান মন্ত্রী হিসেবে যশোরে তার প্রথম সফর। এদিন তিনি শার্শা উপজেলার উলাশী-যদুনাথপুরে জিয়া খাল খননের উদ্বোধন সহ যশোরের বিভিন্ন কর্মসূচিতে অংশ গ্রহণ করবেন। প্রস্তুতি সভা শেষে ঝিকরগাছার যশোর-বেনাপোল মহাসড়কে প্রচার মিছিল বের হয়ে সভা স্থলে এসে শেষ হয়।

.
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
.
--
--