খুলনা জেলায় আগ্নেয়াস্ত্র লাইসেন্স নবায়ন শুরু ১ ডিসেম্বর
রিপোর্টারের নাম: ফুলতলা প্রতিদিন
সংবাদ প্রকাশের তারিখ :
Nov 12, 2025 ইং
৭৮১
বার
ছবির ক্যাপশন: Fail photo
তথ্যবিবরণী নম্বর-১৩০ খুলনা জেলায় আগ্নেয়াস্ত্র লাইসেন্স নবায়ন শুরু ১ ডিসেম্বর খুলনা, ২৭ কার্তিক (১২ নভেম্বর) :
খুলনা জেলায় আগ্নেয়াস্ত্র লাইসেন্স ২০২৬ সালের জন্য বার্ষিক নবায়ন আগামী ০১ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখ পর্যন্ত পরিচালিত হবে। উক্ত লাইসেন্স এর জন্য এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ দায়িত্ব পালন করবেন।
পাইকগাছা উপজেলার লাইসেন্সধারীরা ১ ডিসেম্বর এবং কয়রা উপজেলার ২ ডিসেম্বর, ২০২৫ তারিখে সকাল নয়টা থেকে বিকাল চারটা পর্যন্ত যথাক্রমে পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার কার্যালয় এবং কয়রা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে লাইসেন্স নবায়ন করতে পারবেন।
মেট্রোপলিটন থানা সোনাডাঙ্গা, হরিণটানা ও লবণচরা এলাকার নবায়ন ১ ও ২ ডিসেম্বর, খুলনা সদর ও খালিশপুর থানা এলাকার নবায়ন ৩ ও ৪ ডিসেম্বর, ২০২৫ তারিখে ইমরান হাসান, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, খুলনা জেলা প্রশাসকের কার্যালয় থেকে লাইসেন্স নবায়ন করতে পারবেন। আড়ংঘাটা ও খানজাহান আলী থানা এলাকার নবায়ন ৭ ও ৮ ডিসেম্বর তারিখে দীপেন সাধক রনি, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, খুলনা জেলা প্রশাসকের কার্যালয় থেকে লাইসেন্স নবায়ন করতে পারবেন।
রূপসা উপজেলা ৯ ডিসেম্বর, তেরখাদা উপজেলা ১০ ডিসেম্বর, দিঘলিয়া উপজেলা ১১ ডিসেম্বর ও ফুলতলা উপজেলা ১৪ ডিসেম্বর তারিখে মোঃ আসাদুজ্জামান আরিফ, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, খুলনা জেলা প্রশাসকের কার্যালয় থেকে লাইসেন্স নবায়ন করতে পারবেন। ডুমুরিয়া উপজেলা ১৫ ডিসেম্বর, বটিয়াঘাটা উপজেলা ১৮ ডিসেম্বর এবং দাকোপ উপজেলার ২১ ডিসেম্বর, ২০২৫ তারিখে প্রিয়াংকা রানী কুন্ডু, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, খুলনা জেলা প্রশাসকের কার্যালয় থেকে লাইসেন্স নবায়ন করতে পারবেন। ২২ ডিসেম্বর আর্থিক প্রতিষ্ঠান, ডিলার ও মেরামতকারী প্রতিষ্ঠানসমূহ নাজমুস সাকিব, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, খুলনা জেলা প্রশাসকের কার্যালয় থেকে লাইসেন্স নবায়ন করতে পারবেন।
এছাড়া ২৩, ২৪, ২৮, ২৯ ও ৩০ ডিসেম্বর নির্ধারিত তারিখে নবায়নে বাদ পড়া লাইসেন্সধারীগণ এবং খুলনা জেলায় বসবাসরত অন্য জেলা থেকে ইস্যুকৃত আগ্নেয়াস্ত্র লাইসেন্সধারীগণ উম্মে সালমা খানুন, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, খুলনা জেলা প্রশাসকের কার্যালয় থেকে লাইসেন্স নবায়ন করতে পারবেন।
খুলনার জেলা ম্যাজিস্ট্রেট মোঃ তৌফিকুর রহমান স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়েছে। #
২০২৫-২০২৬ অর্থবছরে অত্যাবশ্যকীয় দ্রব্যাদি নিয়ন্ত্রণ আদেশ, ১৯৮১ এর আওতাধীন লৌহ ও ইস্পাত জাতীয় দ্রব্য, সিমেন্ট, খুচরা কাপড়, পাইকারী কাপড়, শিশু খাদ্য, সিগারেট (পাইকারী ও পরিবেশক) ও সুতা (খুচরা) ইত্যাদি ব্যবসা পরিচালনার জন্য এ দপ্তর থেকে ইস্যুকৃত ডিলিং লাইসেন্সসমূহ অত্যাবশ্যকীয় দ্রবাদি নিয়ন্ত্রণ আদেশ, ১৯৮১ এর অনুচ্ছেদ ২২(৪) অনুযায়ী নবায়নের সময় ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখ পর্যন্ত বর্ধিত করা হয়েছে।
বর্ধিত সময়ে লাইসেন্স নবায়নে ব্যর্থ হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। খুলনার জেলা প্রশাসক মোঃ তৌফিকুর রহমান স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে