সব ধর্মের মানুষকে বুকে ধারণ করে বাংলাদেশ গড়তে চাই:
জামায়াত প্রার্থী আব্দুল আলীম
কলি আক্তার
মোরেলগঞ্জ(বাগেরহাট)
প্রতিনিধি:
বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যক্ষ আব্দুল আলীম বলেছেন, ‘আমরা সব ধর্মের মানুষকে বুকে ধারণ করে একটি ঐক্য
বদ্ধ বাংলাদেশ গড়তে চাই। এই দেশে মুসলমান, হিন্দু,বৌদ্ধখ্রিস্টান ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানু ন সবার জন্যই বাংলাদেশ।’
শুক্রবার (৬ ফেব্রুয়ারি বিকেলে মোরেলগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী সন্ন্যাসী এসপি রশিদিয়া হাই স্কুল মাঠে আয়োজিত
নির্বাচনীজনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘আল্লাহর বিধান কখনো কারও ওপর জুলুম করতে পারে না। বরং ন্যায়বিচার প্রতিষ্ঠার একমাত্র নির্ভরযোগ্য উৎস হলো আল্লাহর দেওয়া বিধান। আমরা এই জাতিকে আর বিভক্ত হতে দেব না। এজন্য আমাদের ১১ দলীয় জোটের স্লোগান হচ্ছে— “ঐক্যবদ্ধ বাংলাদেশ।”’
অধ্যক্ষ আব্দুল আলীম বলেন,
গত কয়েক দশকের রাজনৈতিক বাস্তবতার সমালোচনা করে তিনি বলেন, ‘গত ৫৪ বছর ধরে দেশে ভীতির রাজত্ব কায়েম করা হয়েছে। গত জুলাইয়ে যারা বুক চিতিয়ে লড়াই করে রক্ত দিয়েছে ও পঙ্গুত্ব বরণ করেছে, তাদের অঙ্গীকার ছিল একটি বৈষম্যহীন ও ন্যায়বিচার ভিত্তিক বাংলাদেশ গড়া।
দেশ পরিচালনার সুযোগ পেলে দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়ে অধ্যক্ষ আব্দুল আলীম বলেন, ‘আমরা জনগণের কাছে ওয়াদাবদ্ধ। দেশ পরিচালনার দায়িত্ব পেলে চাঁদাবাজি ও দুর্নীতির কোনো সুযোগ থাকবে না। বংশানুক্রমিক ও পরিবারতান্ত্রিক রাজনীতি বন্ধ করা হবে। রাজনীতি হবে মেধা, যোগ্যতা ও দেশপ্রেমের ভিত্তিতে।’
উপজেলার খাউলিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মাওলানা আব্দুল ওয়াদুদ আকনের সভাপতিত্বে জনসভায় স্থানীয় ও আমন্ত্রিত অতিথিরা বক্তব্য রাখেন।
এ জাতীয় আরো খবর..