. .
.

নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে উদ্বোধন হলো স্প্রিং-২০২৭ এর এ্যাডমিশন ফেয়ার

রিপোর্টারের নাম: ফুলতলা প্রতিদিন
  • সংবাদ প্রকাশের তারিখ : Nov 9, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: File photo

নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে উদ্বোধন হলো স্প্রিং-২০২৭ এর এ্যাডমিশন ফেয়ার

খুলনা, ০৯ নভেম্বর, ২০২৬: নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটি খুলনায় উদ্বোধন হলো স্প্রিং-২০২৭ এর এ্যাডমিশন ফেয়ার। সোমবার (০৯ নভেম্বর) দুপুর ১২টায় নগরীর সোনাডাঙ্গা মোড়স্থ নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির প্রশাসনিক ভবনে ফিতা কেটে এ এ্যডমিশন ফেয়ার এর শুভ উদ্বোধন করেন ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত ভাইস-চ্যান্সেল প্রফেসর কানাই লাল সরকার। এ সময় তাঁর সাথে উপস্থিত ছিলেন নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির বিভিন্ন অনুষদের ডীন, রেজিস্ট্রার ড. শেখ শফিকুর রহমান,  বিভাগীয় প্রধানগণ, দপ্তর প্রধানগণ, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। উল্লেখ্য, নর্থ ইস্টার্ন ইউনিভার্সিটির স্প্রিং-২০২৭ এর এ এ্যাডমিশন ফেয়ার চলবে ৯ নভেম্বর থেকে ২১ নভেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ৯ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত। ইউনিভার্সিটি সূত্রে জানা যায়, ফেয়ার চলাকালীন সময়ে ভর্তি হলে ভর্তিকৃত শিক্ষার্থীদের জন্য রয়েছে আকর্ষণীয় সব সুযোগ-সুবিধা।

.
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
.
--
--