পথেরবাজার ব্যবসায়ীদের সুবিধার্থে টিউবওয়েলের গোড়া পাকা করণ।
উপজেলা প্রতিনিধি
মোঃ সুমন মিয়া
ফুলতলা, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫
খুলনা জেলার ফুলতলা উপজেলাধীন পথেরবাজারে ব্যবসায়ীদের দীর্ঘদিনের পানির সংকট নিরসনে টিউবওয়েলের গোড়া পাকা করা হয়েছে। এর আগে টিউবওয়েল এর পারে দীর্ঘদিন জমে থাকা পানি ও বর্জ্য অপসারণ করে বাজারের পরিচ্ছন্নতা নিশ্চিত করা হয়।
উদ্যোগটি বাস্তবায়িত হয়েছে পথেরবাজার বণিক সমিতির সভাপতি পদপ্রার্থী হুমায়ুন সরদার এর উদ্যোগে, এবং কাজটি বাস্তবায়ন করেন দামোদর ইউনিয়নের ৯নং ওয়ার্ড ইউপি সদস্য জনাব রায়হান সরদার।
ব্যবসায়ীরা জানান, এই টিউবওয়েল গোড়া পাকা করণের মাধ্যমে তাদের দীর্ঘদিনের পানির কষ্টের সমাধান হবে এবং ব্যবসায়িক কার্যক্রমে নতুন স্বস্তি এসেছে।
পথেরবাজার বণিক সমিতির নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক জনাব মোঃ মশিউর রহমান বিপ্লব বলেন,
ব্যবসায়ীদের মৌলিক সুবিধা নিশ্চিত করতে এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। এতে বাজার এলাকার কর্মচাঞ্চল্য ও সেবা আরও বৃদ্ধি পাবে।
এ জাতীয় আরো খবর..