যশোরে বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও ছানি অপারেশন কর্মসূচি অনুষ্ঠিত
আহসান হাবীব বাপ্পী,যশোরঃ যশোর সদরে সুবিধাবঞ্চিত ও সাধারণ মানুষের জন্য বিনামূল্যে চক্ষু পরীক্ষা এবং ছানি অপারেশন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ জুন) ‘ইকো শিক্ষামূলক, দাতব্য ও মানবিক সংস্থা’র উদ্যোগে এবং ‘আমান’ (AMAN)-এর বাস্তবায়নে দিনব্যাপী এই সেবা কার্যক্রম পরিচালিত হয়।
কর্মসূচির উদ্বোধন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য অনিন্দ্য ইসলাম অমিত। এ সময় তিনি জনকল্যাণমূলক স্বাস্থ্যসেবা কার্যক্রমের গুরুত্ব তুলে ধরেন এবং এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।
শিবিরে আগত রোগীদের চোখ পরীক্ষা করেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। যেসব রোগীর চোখে ছানি শনাক্ত হয়েছে, তাদের বিনামূল্যে অস্ত্রোপচারের জন্য নির্বাচিত করা হয়। পাশাপাশি প্রয়োজনীয় ওষুধ ও চশমা বিতরণ করা হয়।
বিনামূল্যে চিকিৎসাসেবা পেয়ে স্থানীয় মানুষের মধ্যে সন্তোষ ও আনন্দের পরিবেশ লক্ষ্য করা যায়।
এ জাতীয় আরো খবর..