. .
.

দৈনিক প্রবাহের রিপোর্টারদের বিরুদ্ধে দৈনিক ফুলতলা প্রতিদিন পত্রিকার নামে প্রতারণা ও হুমকির অভিযোগ

রিপোর্টারের নাম: ফুলতলা প্রতিদিন
  • সংবাদ প্রকাশের তারিখ : Dec 9, 2025 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: প্রতীকী ছবি

দৈনিক প্রবাহের রিপোর্টারদের বিরুদ্ধে দৈনিক ফুলতলা প্রতিদিন পত্রিকার নামে প্রতারণা ও হুমকির অভিযোগ

ফুলতলা (খুলনা),  ০৯ ডিসেম্বর ২০২৫ইং : দৈনিক ফুলতলা প্রতিদিন পত্রিকার নাম ভাঙিয়ে শাহ সিমেন্ট ডিপোতে প্রবেশ, ভুয়া পরিচয় উপস্থাপন, ভিডিও ধারণ ও প্রতিনিধিদের হয়রানির অভিযোগে থানায় জিডি করেছেন পত্রিকাটির প্রকাশক ও সম্পাদক মোঃ সুমন সরদার।

শাহ সিমেন্ট ডিপোর প্লান্ট ইনচার্জ নাহিদ  জানান, গতকাল সোমবার সকাল আনুমানিক ১১টার দিকে দৈনিক প্রবাহ পত্রিকার কয়েকজন  রিপোর্টার  সহ আরও  কয়েকজন স্থানীয় যুবক ফুলতলা দামোদর হাইস্কুল সংলগ্ন শাহ সিমেন্ট ডিপোতে গিয়ে নিজেদেরকে দৈনিক ফুলতলা প্রতিদিন–এর সাংবাদিক পরিচয় প্রদান করেন। এসময় তারা ডিপোতে বিনা অনুমতিতে প্রবেশ করে ভিডিও ধারণ ও কোম্পানির প্রতিনিধিদের প্রতি ভয়ভীতি প্রদর্শন করেন।  ঘটনার পর নাহিদ শাহ সিমেন্ট কোম্পানির উর্ধতন কর্মকর্তাকে বিষয় গুলো অবহিত করলেও দৈনিক ফুলতলা প্রতিদিন পত্রিকার কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেননি। 

এ ঘটনায় দৈনিক ফুলতলা প্রতিদিন পত্রিকার পক্ষ থেকে জানানো হয়, অভিযুক্তদের সঙ্গে পত্রিকার কোনো সম্পর্ক নেই এবং তাদেরকে কোনো অনুমোদন বা পরিচয়পত্র প্রদান করা হয়নি। পত্রিকার নাম ব্যবহার করে এ কর্মকাণ্ড সম্পূর্ণ প্রতারণা ও সাংবাদিকতার নৈতিকবিধি পরিপন্থী।

ঘটনার সত্যতা নিশ্চিত করার জন্য ডিপোর সিসিটিভি ফুটেজ সংরক্ষণ করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এ বিষয়ে পত্রিকার প্রকাশক ও সম্পাদক মোঃ সুমন সরদার ফুলতলা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

#phultalaprotidin #news #BreakingNews

.
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
.
--
--