অভয়নগরে ভোক্তা অধিকার সংরক্ষণের অভিযান
মোঃফিরোজ মাহমুদ
নওয়াপাড়া প্রতিনিধি:
যশোরের অভয়নগর শিল্প শহর নওয়াপাড়া বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণের অভিযান পরিচালনা করেন।
২৭শে ফেব্রুয়ারি শুক্রবার বিকাল ৪:৩০ ঘটিকায় অভয়নগর নির্বাহী কর্মকর্তা বাজার মনিটরিং এর মাধ্যমে ভোক্তাদের অধিকার আদায়ে অভিযান পরিচালনা করেন। অসাধু ফল ব্যবসায়ী, কাঁচামাল তরকারী,মুরগির দাম ক্রয় ও বিক্রয় নিয়ন্ত্রণে জরিমানা আরোপ করেন।
নওপাড়া মসজিদ মার্কেটে বাবুল ফল ভান্ডার কে ৩ হাজার,ফল ব্যবসায়ী হিরু কে ৫ হাজার,অপর এক ব্যাবসায়ীকে ১৫ শত টাকা জরিমানা পূর্বক আদায় করেন। ৫০টি দোকানে অভিযান পরিচালনা করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান,বাজার মনিটরিং এ অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। বিশেষ করে রমজান মাসে ভোক্তাদের অধিকার আদায়ে জন্য প্রশাসন সর্বক্ষণিক তৎপর।
এ জাতীয় আরো খবর..