. .
দৈনিক ফুলতলা প্রতিদিন-এর নাম ব্যবহার করে একটি অসাধু চক্র ইফতার পার্টির কথা বলে বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর, প্রতিষ্ঠান ও ব্যক্তিবর্গের নিকট চিঠি প্রদান ও চাঁদা দাবি করছে—এমন তথ্য আমাদের কাছে এসেছে।
এ বিষয়ে দৈনিক ফুলতলা প্রতিদিন কর্তৃপক্ষ স্পষ্টভাবে জানাচ্ছে যে, উক্ত কর্মকাণ্ডের সঙ্গে পত্রিকার কোনো সম্পৃক্ততা নেই।
দৈনিক ফুলতলা প্রতিদিন কখনোই ইফতার পার্টি বা অন্য কোনো অনুষ্ঠানের নামে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নিকট অর্থ দাবি করে না এবং এ ধরনের কোনো কার্যক্রম সমর্থন করে না।
দৈনিক ফুলতলা প্রতিদিন তার সুনাম ও বিশ্বাসযোগ্যতা রক্ষায় বদ্ধপরিকর এবং এ ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।
সকলের সহযোগিতা কাম্য।
প্রকাশক ও সম্পাদক
দৈনিক ফুলতলা প্রতিদিন
ফুলতলা, খুলনা
(তারিখ: ২৪ ফেব্রুয়ারি ২০২৬ইং