. .
.

কেশবপুর ৩ মাদককারবারীর জেল ও জরিমানা

রিপোর্টারের নাম: ফুলতলা প্রতিদিন
  • সংবাদ প্রকাশের তারিখ : May 3, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: File photo

কেশবপুর  ৩ মাদককারবারীর জেল ও জরিমানা

তুহিন হোসেন যশোর সংবাদদাতা 

যশোর কেশবপুর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তিন মাদক কারবারিকে গ্রেপ্তারের পর জেল ও জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। যশোর  মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের একটি অভিযানিক দল ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে রবিবার (৩ মে) সকাল থেকে বিকেল পর্যন্ত এই অভিযান পরিচালনা করেন।অভিযানে গাঁজা উদ্ধার করা হয় সাজাপ্রাপ্ত মাদক কারবারিরা হলেন,উপজেলার আলতাপোল গ্রামের আলাউদ্দীন বিশ্বাস ছেলে মোঃ হাসান আলী (২৮)একই উপজেলার মাগুরখালি গ্রামের  আঃ খালেক ছেলে মোঃ ওমর আলী গাজী (৪১)এবং রামচন্দ্রপুর গ্রামের মোঃ আইয়ুব বাসিয়া ছেলে মোঃ সাজু বাসিয়া (২৯) পরে মাদককারবারিদের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট  কাজী মোঃ মেশকাতুল ইসলাম তিন জনকে এক মাস করে ও বিনাশ্রম কারাদন্ড এবং দুই  শত টাকা অর্থদন্ড প্রদান করা করেন এবং জব্দকৃত আলামত ধংস করেন । অভিযানে যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর উপ পরিদর্শক ব্রজেন্দ্র নাথ গাইন নেতৃত্বে এবং খ সার্কেলের সদস্যরা সহযোগিতা করেন।

.
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
.
--
--