. .
.

যশোর যশোরে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযানে ৩ প্রতিষ্ঠানে জরিমানা ৮০হাজার

রিপোর্টারের নাম: ফুলতলা প্রতিদিন
  • সংবাদ প্রকাশের তারিখ : Mar 13, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: File photo

যশোর যশোরে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযানে ৩ প্রতিষ্ঠানে জরিমানা ৮০হাজার


সুমন ঘোষ
 যশোর 

যশোর শহরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৩টি প্রতিষ্ঠানকে বিভিন্ন অনিয়মের কারনে মোট ৮০ হাজার টাকা জরিমানা করা হয়। মঙ্গলবার যশোর শহরের নিউমার্কেট এলাকার চৌধুরী কিচেন, দড়াটানার নিউ ভৈরব হোটেল এবং এইচ এম এম রোডের পোশাকের দোকান ঝিলিক-এ অভিযান চালিয়ে  প্রায়  ৩ ঘণ্টাব্যাপী এ অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোরের সহকারী পরিচালক মোঃসেলিমুজ্জামান। অভিযানে নিরাপদ খাদ্য অফিস, কৃষি বিপণন দপ্তর, কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব এবং জেলা পুলিশের সদস্যরাএই অভিযানে অংশ নেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানান অভিযানের শুরুতেই টাস্কফোর্সের নজরে আসে যশোর শহরে নিউমার্কেট এলাকার চৌধুরী কিচেন। সেখানে ফ্রিজ খুলতেই পাওয়া যায় মেয়াদোত্তীর্ণ খাবার।  এছাড়া সরকারএর নিষিদ্ধ এনার্জি ড্রিংক ও আমদানিকারকের ট্যাগবিহীন বিদেশি পণ্য বিক্রির অপরাধে প্রতিষ্ঠানের ম্যানেজার মোঃসোহেল রানার  থেকে বিশ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। পরে টিমটি শহরের দড়াটানার নিউ ভৈরব হোটেল-এ যান। সেখানে দেখা যায় দই বিক্রি করা হলেও তা ওজনে কম দেওয়া হচ্ছে। এ অপরাধে হোটেলএর ম্যানেজার মোঃমনিরুল ইসলামের নিকট থেকে চল্লিশ  হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

 এইচ এম এম রোডে পোশাকের দোকান ঝিলিক-এ গিয়ে দেখা গেল , বিদেশি থ্রি-পিস বিক্রি করা হলেও নেই কোনো ক্রয় মেম এবংছিল না আমদানি কারকের কোন কাগজপত্র ক্রেতাদের দেওয়া হচ্ছিল না সঠিক মেম। এ অনিয়মের দায়ে প্রতিষ্ঠানের মালিক মোঃ বজলুর রহমানের কাছ থেকে আরও বিশ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। অভিযানে আরও উপস্থিত ছিলেন নিরাপদ খাদ্য কর্মকর্তা মোঃআব্দুর রহমান, সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা কিশোর কুমার সাহা, ক্যাব এর প্রতিনিধি ও জেলা পুলিশের সদস্যরা। ১০/৩/২৬ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের 

.
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
.
--
--