নাওলিগ্রাম মাদকের ছোবলে আসক্ত
সচেতন নাগরিক ঘুমিয়ে গেছে
নিজস্ব প্রতিবেদক
যশোর জেলার অভয়নগর উপজেলার নাওলিগ্রাম এলাকায় মাদকের ভয়াবহ বিস্তার নিয়ে চরম উদ্বেগ সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, দিন দিন নাওলিগ্রাম যেন মাদকের স্বর্গরাজ্যে পরিণত হচ্ছে।
এলাকাবাসীর ভাষ্য অনুযায়ী, প্রকাশ্যে মাদক সেবন ক্রয়-বিক্রয় চলছে এবং এর সাথে জড়িয়ে পড়ছে তরুণ সমাজ। ফলে সামাজিক অবক্ষয়, চুরি-ছিনতাইসহ বিভিন্ন অপরাধ বেড়ে যাচ্ছে। অনেক পরিবার তাদের সন্তানদের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় দিন কাটাচ্ছে।
স্থানীয় সচেতন মহল জানায়, দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ না করলে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে। তারা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে প্রশাসনের নজরদারি বৃদ্ধি ও নিয়মিত অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন এলাকাবাসী।
এ জাতীয় আরো খবর..