কেশবপুরে মেয়ের আঘাতে মা খুন হয়েছে
যশোর প্রতিনিধি
সোমবার দিবাগত রাতে কেশবপুর পৌরসভার সাহাপাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে মরাদেহ উদ্ধার করেছে এবং মেয়ে দীপ্তি অধিকারীকে গ্রেপ্তার করেছে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, শহরের সাহাপাড়া এলাকার মৃত কালিপদ অধিকারীর স্ত্রী গৌরী অধিকারী(৭৫) পার্শ্ববর্তী মনিরামপুর উপজেলার নাগরঘোপ এলাকার শ্বশুরবাড়ি থেকে তার মেয়ে মৃত তরুণ অধিকারীর স্ত্রী দীপ্তি অধিকারী (৫০) বেড়াতে আসেন।
সোমবার রাতে মায়ের ওপর ক্ষিপ্ত হয়ে রান্না ঘরে থাকা
তরকারি কাটা বটির আছাড় দিয়ে তার মায়ের কপালে ও মাথার পিছনে আঘাত করলে রক্তক্ষরণে তিনি ঘটনাস্থলেই মারা গেছেন।
এ ব্যাপারে কেশবপুর থানার পরিদর্শক (তদন্ত) শহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরাদেহ উদ্ধার করা ও মেয়েকে আটক করা হয়েছে। মৃতদেহের পাশ থেকে তরকারি কাটা বটির অংশবিশেষ উদ্ধার করা হয়েছে। মেয়ে দীপ্তি অধিকারী একজন মানসিক ভারসাম্যহীন বলে জানা গেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন
এ জাতীয় আরো খবর..