শার্শা থানা পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার-০২ জন।
রিপোর্ট : আল মুজাহিদ যশোর
শার্শা থানা পুলিশের এসআই(নিঃ)/মোঃ আনিসুর রহমান, এএসআই(নিঃ/মোঃ জহুরুল ইসলাম সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে একটি চৌকশ টিম শার্শা থানাধীন সালতা এলাকায় বিশেষ বিরোধী অভিযান পরিচালনা করে ইং ০৪/০৫/২০২৬ তারিখ ২৩.০৫ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে ১) মোঃ মিনানুর রহমান (২২) ও ০২) মোঃ তুষার ইমরান (২১)দ্বয়কে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামী ১) মোঃ মিনানুর রহমান (২২) এর হেফাজত হতে ০৩ পিচ ইয়াবা ট্যাবলেট ও ০২) মোঃ তুষার ইমরান (২১) এর হেফাজত হতে ০২ পিচ ইয়াবা ট্যাবলেট জব্দ তালিকা মূলে উদ্ধার করেন।
এছাড়াও উক্ত ঘটনায় একজন আসামী পলাতক রয়েছে উক্ত আসামীকে গ্রেফতারের লক্ষ্যে থানায় পুলিশের অভিযান অব্যাহত আছে।
ধৃত আসামীর নাম ও ঠিকানাঃ
১) মোঃ মিনানুর রহমান (২২),
পিতা-মোঃ নজরুল ইসলাম,
সাং-নিজামপুর (বাজারপাড়া),
০২) মোঃ তুষার ইমরান (২১),
পিতা-মোঃ জয়নাল আবেদীন,
সাং-শ্রীকোনা, উভয় থানা-শার্শা,
জেলা-যশোর।
উদ্ধারকৃত আলামত
(ক) (০৩+০২)=০৫(পাঁচ) পিচ ইয়াবা ট্যাবলেট।
উক্ত ঘটনায় একটি নিয়মিত মাদক মামলা রুজু করা হয়।
তৎপ্রেক্ষিতে আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে প্রেরণ প্রক্রিয়াধীন।
এ জাতীয় আরো খবর..