. .
.

জামায়াত ইসলামীর জনসভায় নেতাকর্মীদের ঢল

রিপোর্টারের নাম: ফুলতলা প্রতিদিন
  • সংবাদ প্রকাশের তারিখ : Feb 7, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: File Photo

জামায়াত ইসলামীর জনসভায় নেতাকর্মীদের ঢল

কলি আক্তার, মোরেলগঞ্জ (বাগেরহাট)প্রতিনিধি:

বাগেরহাটের মোরেলগঞ্জে বাংলাদেশ জামায়াত ইসলামী আয়োজিত বাগেরহাট -৪ আসনের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। বাগেরহাট -৪ মোরেলগঞ্জ-শরণখোলা আসনের জামায়াত ইসলাম মনোনীত দাড়িপাল্লার প্রার্থির জনসভায় প্রধান অতিথী  হিসেবে বক্তব্য রাখেন, বাগেরহাট জেলা আমীর মাওলানা রেজাউল করিম তিনি বলেন অধ্যক্ষ আব্দুল আলীম যদি কোন অন্যায় করে তার প্রতিহত আমি করব ইনশাআল্লাহ। 

দাড়িপাল্লার প্রার্থী জনাব আব্দুল আলীম বলেন, মোরেলগঞ্জ শরণখোলার প্রতিটি মানুষকে নিরাপদ ও শান্তিতে রাখার চেস্টা করব এবং তিনি আরো বলেন মোরেলগঞ্জের নারী- পুরুষ সকলে ঐক্যবদ্ধভাবে সুখি সমৃদ্ধিশালী দেশ গড়তে চাই।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিপি রিয়াজুল ইসলাম বলেন, একটি দল বিগত দিনে ব্যাংক লুট করে,দেশকে দূর্নিতীতে চ্যাম্পিয়ান হয়েছে, খাম্বা চুরি করে পিছনের রাস্তা দিয়ে পালিয়ে গেছে।তারা আমাদের নির্বাচনী ক্যাম্পেইনে মা বোনদের উপর হামলা চালিয়েছে মোরেলগঞ্জ-শরণখোলায় যদি আমাদের মা বোনদের উপর কাপুরুষচিত হামলা হয় তাহলে আমরা এর সমুচিত জবাব দিব। জনসভায় বিভিন্ন পর্যায়ের নেতারাও বক্তব্য প্রদান করেন।আজকের সভায় জামায়াত সমর্থিত ব্যাপক নারীকর্মিদের উপস্থিতি লক্ষ করা গেছে।

বাগেরহাট-০৪ আসনে জামায়াত ইসলামী নির্বাচনী জনসভায় এ কথা বলেন মোরেলগঞ্জ উপজেলার আমীর অধ্যাপক মাওলানা শাহাদাৎ হোসাইন এর সভাপতিত্বে উপজেলা সদর আব্দুল আজিজ মেমোরিয়াল হাই স্কুল মাঠে  নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। দুইটি ইউনিয়ন থেকে বিভিন্ন পর্যায়ের বিএনপির ৭৫ জন নেতাকর্মী যোগদান করেন। জনসভা শেষে সকল নেতাকর্মী মিছিল সহকারে বাজারে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদিক্ষন করেন। 

.
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
.
--
--