. .
.

যশোরে পূর্ব শত্রুতার জেরে যুবককে পিটিয়ে গুরুতর জখম

রিপোর্টারের নাম: ফুলতলা প্রতিদিন
  • সংবাদ প্রকাশের তারিখ : Apr 10, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: File photo

যশোরে পূর্ব শত্রুতার জেরে যুবককে পিটিয়ে গুরুতর জখম

সুমন ঘোষ
 যশোর 

যশোর সদর উপজেলার বড় হৈবতপুর গ্রামে পূর্ব শত্রুতার জেরে মুসা (২৫) নামে এক যুবককে পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। শুক্রবার (১০ এপ্রিল) সকাল ৮টার দিকে বড় হৈবতপুর উত্তর পাড়ায় এ হামলার ঘটনা ঘটে। আহত মুসা ওই গ্রামের আব্দুল মান্নান মন্টুর ছেলে।
বর্তমানে গুরুতর আহত অবস্থায় মুসা যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে বড় হৈবতপুর উত্তর পাড়া এলাকার তৈয়ব আলীর বাড়ির ভেতরে একা অবস্থায় ছিলেন মুসা। এ সময় পূর্ব শত্রুতার জেরে ওত পেতে থাকা প্রতিপক্ষের লোকজন তার ওপর অতর্কিত হামলা চালায়। অভিযোগ অনুযায়ী, একই এলাকার রমজানের ছেলে ইমরান ও আনিসুর এবং সিরার ছেলে নাঈম কাঠের লাঠি দিয়ে মুসাকে এলোপাতাড়ি মারধর করে। এতে তার শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগে।
মুসার চিৎকারে আশপাশের লোকজন ও স্বজনরা এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত যশোর সদর হাসপাতালে ভর্তি করেন।
হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, মুসার শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে এবং তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।
এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে। এ বিষয়ে যশোর কোতোয়ালি মডেল থানা পুলিশ জানিয়েছে, অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

.
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
.
--
--