. .
.

নওয়াপাড়ায় সাংবাদিকের ওপর হামলা-প্রশাসন কে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

রিপোর্টারের নাম: ফুলতলা প্রতিদিন
  • সংবাদ প্রকাশের তারিখ : Jul 2, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: File photo

নওয়াপাড়ায় সাংবাদিকের ওপর হামলা-প্রশাসন কে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

অভয়নগর প্রতিনিধি :-
যশোরের অভয়নগরে সাংবাদিক আবুল বাশারের ওপর ককটেল (হাত বোমা) নিক্ষেপের ঘটনায় উত্তাল যশোর,অভয়নগর,  নওয়াপাড়ার সাংবাদিক মহল। হামলাকারীদের ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবিতে প্রতিবাদ সভা ও হুশিয়ারি দিয়েছেন সাংবাদিক নেতারা।
​
যশোরের নওয়াপাড়ায় সাংবাদিক আবুল বাশারের ওপর ককটেল (হাত বোমা) হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সাংবাদিক সমাজ।

নওয়াপাড়া প্রেসক্লাবের উদ্যোগে আয়োজিত এক প্রতিবাদ সভায় বক্তারা বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকের ওপর এমন কাপুরুষোচিত হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
​সভায় বক্তারা বলেন, আজ আবুল বাশারের ওপর হামলা হয়েছে, আগামীকাল যে আমাদের ওপর হবে না তার কোনো নিশ্চয়তা নেই। সাংবাদিকদের নিরাপত্তা আজ হুমকির মুখে।

​এ সময় বক্তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দ্রুত দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান। একইসঙ্গে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার করা না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন সাংবাদিক নেতারা।
নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি এস এম মুজিবুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের অভয়নগর ইউনিট প্রধান ও দৈনিক প্রভাতফেরীর নির্বাহী সম্পাদক হারুণ অর রশীদ, ডেপুটি ইউনিট প্রধান মোঃ কামরুল ইসলামসহ প্রেসক্লাবের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এছাড়া এটিএন নিউজের স্টাফ রিপোর্টার নজরুল ইসলাম মল্লিকসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা সংহতি জানিয়ে সভায় উপস্থিত ছিলেন।
​সাংবাদিকদের ওপর এমন ন্যাক্কারজনক হামলার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে দ্রুততম সময়ের মধ্যে নিরাপত্তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোরালো আহ্বান জানিয়েছেন উপস্থিত সাংবাদিকরা।

.
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
.
--
--