ফুলতলায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার, ওয়ারেন্টভুক্ত ৩ আসামি আদালতে প্রেরণ
মোঃ সাদ্দাম মিয়া
উপজেলা প্রতিনিধি(ফুলতলা)
খুলনার ফুলতলা উপজেলায় ইয়াবা বিক্রির সময় এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ফুলতলা থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (১৫ জুন ২০২৬) রাত ১টা ৫ মিনিটের দিকে ফুলতলা থানা অফিসার ইনচার্জ মারগুব তৌহিদ এর নির্দেশনায় ফুলতলা থানায় কর্মরত এসআই (নিঃ) মোঃ মাসুদ মোল্লার নেতৃত্বে সঙ্গীয় ফোর্স উপজেলার ঢাকুরিয়া গ্রামে বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানকালে ঢাকুরিয়া গ্রামের মোজাম্মেল হকের মার্কেটের সামনে থেকে ইয়াবা বিক্রির সময় মোঃ শাহরিয়া ওরফে রোহান (২৩) নামে এক যুবককে হাতেনাতে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৭ (সাত) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত শাহরিয়া ওরফে রোহান ঢাকুরিয়া গ্রামের শফিয়ার মোল্যার ছেলে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ফুলতলা থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
এদিকে, একই দিনে ফুলতলা থানা পুলিশ পৃথক অভিযানে এক সিআর মামলার সাজাপ্রাপ্ত আসামিসহ মোট তিনজন ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করেছে।
ফুলতলা থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক নির্মূল ও অপরাধ নিয়ন্ত্রণে তাদের অভিযান অব্যাহত থাকবে।

এ জাতীয় আরো খবর..