. .
.

রায়গঞ্জে আসামি ধরতে গিয়ে এএসআইকে মারধর, গ্রেপ্তার ২

রিপোর্টারের নাম: ফুলতলা প্রতিদিন
  • সংবাদ প্রকাশের তারিখ : Mar 15, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: File photo

রায়গঞ্জে আসামি ধরতে গিয়ে এএসআইকে মারধর, গ্রেপ্তার ২
মো: সুলতান মাহমুদ,
 সিরাজগঞ্জ প্রতিনিধি :


সিরাজগঞ্জের রায়গঞ্জে আসামি ধরতে গিয়ে পুলিশের এক সহকারী উপপরিদর্শককে (এএসআই) মারধরের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন চান্দাইকোনা ইউনিয়নের ক্ষুন্দ্র দৌলতপুর গ্রামের মনিরুল ইসলাম (২৮) ও কোদলাদিগি (গোদাইপুর) গ্রামের জাহাঙ্গীর আলম (৪০)।
পুলিশ জানায়, শনিবার সন্ধ্যায় এএসআই মামুনুর রশিদ সাদা পোশাকে সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার ষোলমাইল এলাকায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এক আসামিকে ধরতে যান। এ সময় দুর্বৃত্তরা পেছন থেকে লাঠি দিয়ে তার মাথায় আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন।
পরে তাকে উদ্ধার করে রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। চিকিৎসকরা তার মাথায় চারটি সেলাই দিয়েছেন।
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসানুজ্জামান জানান, এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। অভিযানে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

.
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
.
--
--