. .
.

‎ফুলতলায় ১ম শ্রেনীতে পরুয়া মেয়েকে ধর্ষনের চেষ্টা আটক ১যুবক

রিপোর্টারের নাম: ফুলতলা প্রতিদিন
  • সংবাদ প্রকাশের তারিখ : May 23, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: File photo

‎ফুলতলায় ১ম শ্রেনীতে পরুয়া মেয়েকে ধর্ষনের চেষ্টা আটক ১যুবক
‎
‎মোঃসাদ্দাম মিয়া 
‎উপজেলা প্রতিনিধি(ফুলতলা)
‎
‎ফুলতলা থানা পুলিশের তথ্য অনুযায়ী গত ইং-২১/০৫/২০২৬ তারিখে মোছাঃ মদিনা বেগম (৩৮), স্বামী- মোঃ নুরজ্জামান মোল্যা, সাং- পয়গ্রাম (হাফরাস্তা), থানা- ফুলতলা, জেলা- খুলনা থানায় হাজির হয়ে আসামি মোঃ সাকিব শেখ (২২), পিতা- আকবর শেখ, সাং- পয়গ্রাম (হাফরাস্তা), থানা- ফুলতলা, জেলা- খুলনার বিরুদ্ধে এজাহার দায়ের করেন যে, তার মেয়ে জান্নাতি (৭), ১ম শ্রেণির ছাত্রী। বাদী ও তার স্বামী প্রতিদিন কাজের জন্য বাইরে গেলে তাদের মেয়ে একা বাড়িতে থাকে।
‎গত ইং-২১/০৫/২০২৬ তারিখ আনুমানিক দুপুর ৩:৩০ ঘটিকার সময় আসামি সাকিব, ভিকটিম  জান্নাতিকে দোকানে নিয়ে যাওয়ার কথা বলে ফুলতলা থানাধীন পয়গ্রাম হাফরাস্তা গ্রামস্থ বাদীর বাড়ির পাশের বাগানের ভিতরে নিয়ে ভিকটিমের শরীরের স্পর্শকাতর স্থানে হাত দিয়ে শ্লীলতাহানি করে এবং ধর্ষণের চেষ্টা চালায়। পরবর্তীতে বিষয়টি কাউকে না বলার জন্য ভিকটিমকে ভয়ভীতি প্রদর্শন করে।
‎বাদীর অভিযোগের প্রেক্ষিতে ফুলতলা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয় এবং আসামিকে গ্রেফতারের জন্য অভিযান শুরু হয়।খুলনা জেলা পুলিশ সুপার মহদয়ের নির্দেশনায় তথ্য প্রযুক্তির সহায়তায় আসামির অবস্থান শনাক্ত করে কুষ্টিয়া জেলা পুলিশ তথা ভেড়ামারা থানা পুলিশের সহযোগিতায় লালন শাহ টোল প্লাজা এলাকা হতে তাকে আটক করা সম্ভব হয়।
‎বর্তমানে গ্রেফতারকৃত আসামিকে ভেড়ামারা থানা হতে ফুলতলা থানায় আনা হয়েছে। তাকে ফুলতলা থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করলে সে ঘটনার সত্যতা স্বীকার করে। আসামীর বিরুদ্ধে বিধি মোতাবেক পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

.
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
.
--
--