দিঘলিয়ায় বৈদ্যুতিক শকে যুবকের মৃত্যু
দিঘলিয়া প্রতিনিধি: মোঃ রুবেল শেখ।
খুলনার দিঘলিয়া উপজেলার বারাকপুর ইউনিয়নে বৈদ্যুতিক শকে খাইরুল চৌধুরী (২০) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।নিহত খাইরুল চৌধুরী উপজেলার লাখোহাটি এলাকার ৩ নং ওয়ার্ডের বাসিন্দা এবং আব্দুল চৌধুরীর ছেলে।পারিবারিক সূত্রে জানা যায়, রোববার (১২ এপ্রিল) বিকাল প্রায় ৪টার দিকে নিজ মাছের ঘেরে বিদ্যুৎ সংযোগ দেওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন খাইরুল। এ সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন।পরে বিকাল প্রায় ৫টার দিকে স্থানীয় এলাকাবাসী তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটের দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এ জাতীয় আরো খবর..