মঙ্গলবার থেকে শুরু এসএসসি ও সমমান পরীক্ষা, চলবে ২০ মে পর্যন্ত .
সুমন ঘোষ যশোর
২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে মঙ্গলবার (২১ এপ্রিল) থেকে। নির্ধারিত সূচি অনুযায়ী পরীক্ষা চলবে আগামী ২০ মে পর্যন্ত। এ বছর পরীক্ষার্থীদের জন্য আগে থেকেই ১৪টি গুরুত্বপূর্ণ নির্দেশনা জারি করেছে শিক্ষা বোর্ডগুলো, যা কঠোরভাবে অনুসরণ করার নির্দেশ দেওয়া হয়েছে।
প্রকাশিত রুটিন অনুযায়ী, বাংলা প্রথমপত্রের মাধ্যমে পরীক্ষার সূচনা হবে। প্রতিদিন সকাল ১০টায় পরীক্ষা শুরু হবে এবং নির্ধারিত সময় অনুযায়ী তা গ্রহণ করা হবে। তত্ত্বীয় পরীক্ষা শেষে ব্যবহারিক পরীক্ষা আগামী ৭ জুন থেকে ১৪ জুনের মধ্যে সম্পন্ন করা হবে। পাশাপাশি ১৮ জুনের মধ্যে ব্যবহারিক পরীক্ষার নম্বরফর্দ, উত্তরপত্রসহ আনুষঙ্গিক কাগজপত্র বিভাগ অনুযায়ী সাজিয়ে সংশ্লিষ্ট বোর্ডে জমা দেওয়ার নির্দেশনা রয়েছে।
এদিকে যানজট ও জনদুর্ভোগ কমাতে সম্প্রতি নতুন নির্দেশনা দিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। সে অনুযায়ী পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর আগেই কেন্দ্রে উপস্থিত হয়ে সকাল সাড়ে ৮টার মধ্যে প্রবেশ নিশ্চিত করতে বলা হয়েছে। তবে পরীক্ষা কক্ষে প্রবেশের পূর্ববর্তী অন্যান্য নির্দেশনা বহাল থাকবে।
শিক্ষা বোর্ডের নির্দেশনায় বলা হয়েছে, পরীক্ষার্থীদের অবশ্যই পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে কক্ষে আসন গ্রহণ করতে হবে। প্রথমে বহুনির্বাচনী (এমসিকিউ) এবং পরে সৃজনশীল (তত্ত্বীয়) পরীক্ষা অনুষ্ঠিত হবে—দুই অংশের মধ্যে কোনো বিরতি থাকবে না।
পরীক্ষার্থীদের প্রবেশপত্র পরীক্ষা শুরুর কমপক্ষে সাত দিন আগে নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সংগ্রহ করতে হবে। এছাড়া উত্তরপত্রের ওএমআর ফরমে রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর ও বিষয় কোড সঠিকভাবে পূরণ করার নির্দেশ দেওয়া হয়েছে এবং কোনো অবস্থাতেই উত্তরপত্র ভাঁজ করা যাবে না।
নির্দেশনায় আরও বলা হয়েছে, পরীক্ষার্থীদের সৃজনশীল, বহুনির্বাচনী ও ব্যবহারিক—তিন অংশেই আলাদাভাবে পাস করতে হবে। শুধুমাত্র নিবন্ধনপত্রে উল্লিখিত বিষয়েই পরীক্ষায় অংশগ্রহণ করা যাবে।
পরীক্ষাকেন্দ্রে কেন্দ্রসচিব ছাড়া অন্য কারও মোবাইল ফোন আনা বা ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। তবে শিক্ষা বোর্ড অনুমোদিত ক্যালকুলেটর ব্যবহার করা যাবে।
এছাড়া শারীরিক শিক্ষা, স্বাস্থ্যবিজ্ঞান ও খেলাধুলা এবং ক্যারিয়ার শিক্ষা বিষয়ের নম্বর ধারাবাহিক মূল্যায়নের মাধ্যমে নির্ধারণ করে তা অনলাইনে বোর্ডে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
শিক্ষা বোর্ড আরও জানিয়েছে, ফলাফল প্রকাশের সাত দিনের মধ্যে শিক্ষার্থীরা পুনঃনিরীক্ষণের জন্য অনলাইনে আবেদন করতে পারবে। এ সংক্রান্ত বিস্তারিত তথ্য দৈনিক পত্রিকা ও শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।
পরীক্ষাকে সুষ্ঠু, নকলমুক্ত ও নির্বিঘ্ন করতে সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছে শিক্ষা
এ জাতীয় আরো খবর..