সম্প্রতি “দৈনিক ফুলতলা প্রতিদিন”-এর ফুলতলা উপজেলা প্রতিনিধি পরিচয়ে একজন ব্যক্তির বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ড, বিশেষ করে চাঁদাবাজির অভিযোগ বিভিন্ন মাধ্যমে প্রচারিত হচ্ছে, যা আমাদের দৃষ্টিগোচর হয়েছে।
এ প্রেক্ষিতে পত্রিকার পক্ষ থেকে জোর দিয়ে জানানো যাচ্ছে যে, “দৈনিক ফুলতলা প্রতিদিন” সর্বদা বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও দায়িত্বশীল সাংবাদিকতায় অঙ্গীকারবদ্ধ। কোনো ধরনের চাঁদাবাজি, অনৈতিক সুবিধা গ্রহণ বা অবৈধ কর্মকাণ্ডের সাথে এই প্রতিষ্ঠানের কোনো সম্পৃক্ততা নেই এবং এ ধরনের কর্মকাণ্ডকে আমরা কঠোরভাবে নিন্দা জানাই।
উক্ত অভিযোগে অভিযুক্ত ব্যক্তি যদি ব্যক্তিগতভাবে কোনো অনিয়ম বা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকেন, তবে তার সম্পূর্ণ দায়ভার তার নিজস্ব; এর সাথে প্রতিষ্ঠানের কোনো প্রকার দায় বা সম্পর্ক নেই। উল্লেখ্য : ইতিপূর্বেই একাধিকবার দৈনিক ফুলতলা প্রতিদিন এর নিউজ পোর্টাল এবং ওয়েবসাইটে এই সংক্রান্ত সতর্কীকরণঃ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল।
ইতোমধ্যে অভিযোগটি গুরুত্বের সাথে বিবেচনা করে একটি তদন্ত প্রক্রিয়া শুরু করা হয়েছে এবং তদন্তকালীন সময়ে সংশ্লিষ্ট প্রতিনিধিকে সাময়িকভাবে দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।
একইসাথে সতর্ক করা যাচ্ছে যে, “দৈনিক ফুলতলা প্রতিদিন”-এর সুনাম ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে কোনো ব্যক্তি বা গোষ্ঠী যদি মিথ্যা, বানোয়াট ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করে, তবে তাদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
সংশ্লিষ্ট সকলকে যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য প্রচার না করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।
ধন্যবাদান্তে,
মো: ওলিউল্লাহ
বার্তা বিভাগ (ICT)
দৈনিক ফুলতলা প্রতিদিন
ফুলতলা, খুলনা
প্রেস বিজ্ঞপ্তি
দৈনিক ফুলতলা প্রতিদিন
ফুলতলা, খুলনা
তারিখ: ১১/ ০৪ / ২০২৬ইং- শনিবার
এ জাতীয় আরো খবর..