. .
.

যশোরে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানে পিকআপের ধাক্কা, নিহত ১

রিপোর্টারের নাম: ফুলতলা প্রতিদিন
  • সংবাদ প্রকাশের তারিখ : Aug 19, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: File photo

যশোরে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানে পিকআপের ধাক্কা, নিহত ১

সুমন ঘোষ 
যশোর প্রতিনিধি

 যশোরে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানের পেছনে একটি মিনি পিকআপের সজোরে ধাক্কায় নেছার উদ্দিন (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন।
বুধবার (১৯ আগস্ট) ভোর ৪টার দিকে যশোর কোতোয়ালি থানার হামিদপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নেছার উদ্দিন এবং আহত অনিক (২৩) ও জিয়া (৫৫) কুমিল্লার দাউদকান্দি থানার ইলাটগঞ্জ এলাকার বাসিন্দা।
স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা গেছে, মিনি পিকআপটি কুমিল্লা থেকে সাতক্ষীরার উদ্দেশ্যে যাচ্ছিল। ভোর ৪টার দিকে পিকআপটি হামিদপুর এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানের পেছনে সজোরে ধাক্কা দেন।
এতে মিনি পিকআপটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। গাড়িতে থাকা তিনজন গুরুতর আহত হন। দুর্ঘটনার পর স্থানীয়রা তাদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান।
হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে নেছার উদ্দিনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অনিক ও জিয়ার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
নিহত নেছার উদ্দিনের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
যশোর কোতোয়ালি থানা পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

.
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
.
--
--