. .
.

শার্শা উপজেলা কলেজ থেকে ২৫ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান।

রিপোর্টারের নাম: ফুলতলা প্রতিদিন
  • সংবাদ প্রকাশের তারিখ : Jun 15, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: File photo

শার্শা উপজেলা কলেজ থেকে ২৫ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান। 

আল মুজাহিদ  (যশোর)

যশোরের শার্শা উপজেলা কলেজ হতে ২৫ জন  শিক্ষার্থীকে  ২০২৫-২৬ শিক্ষাবর্ষে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির যোগ্যতা অর্জন করায় , আজ ১৫ জুন সোমবার সকাল ১০ ঘটিকার সময়
কৃতি শিক্ষার্থী সংবর্ধনা প্রদান করা হয়। 
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ফজলে ওয়াহিদ, উপজেলা নির্বাহী অফিসার, শার্শা ,যশোর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব জনাব মোঃ খায়রুজ্জামান মধু, প্রতিষ্ঠাতা, শার্শা উপজেলা কলেজ ও প্রধান উপদেষ্টা, শার্শা উপজেলা বিএনপি। 
বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন জনাব মোঃ আব্দুর রাশেদ, সমবায় অফিসার, শার্শা,যশোর। সভাপতিত্ব করেন জনাব মোঃ হাসানুজ্জামান, অধ্যক্ষ, শার্শা উপজেলা কলেজ, শার্শা , যশোর।
উক্ত অনুষ্ঠানে পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির যোগ্যতা অর্জনকারী শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্বরূপ ক্রেস্ট প্রদান করা হয়। 
এবং ২৪ এর রঙে গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শার্শা উপজেলা কলেজ খুলনা বিভাগে তৃতীয় স্থান অর্জন করায় অংশগ্রহণকারী তিনজন শিক্ষার্থীকে সম্মাননা স্বরূপ ক্রেস্ট ও প্রত্যেককে ৫০০০ টাকা করে প্রদান করা হয়।

.
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
.
--
--