. .
.

যশোর কেন্দ্রীয় কারাগারে সবুজায়নের অনন্য উদ্যোগ

রিপোর্টারের নাম: ফুলতলা প্রতিদিন
  • সংবাদ প্রকাশের তারিখ : Jul 5, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: File photo

যশোর কেন্দ্রীয় কারাগারে সবুজায়নের অনন্য উদ্যোগ   
তুহিন হোসেন, যশোর জেলা প্রতিনিধি। 

পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে যশোর কেন্দ্রীয় কারাগারে ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এর অংশ হিসেবে কারাগার চত্বরে বিভিন্ন প্রজাতির বনজ, ফলজ, ঔষধি ও ফুলের মোট ১ হাজার ৫৯৪টি গাছের চারা রোপণ করা হয়েছে। পাশাপাশি আরও ১ হাজার ৫০০টি চারা রোপণের কার্যক্রম চলমান রয়েছে।
বৃহস্পতিবার এ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন যশোর কেন্দ্রীয় কারাগারের জেলার আবিদ আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র জেল সুপার মোহাম্মাদ আব্দুর রহিমসহ কারাগারের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা।
কারা কর্তৃপক্ষ জানায়, রোপণ করা চারাগুলোর মধ্যে রয়েছে ৩২টি ফুলের গাছ, ১ হাজার ৪৮৭টি ফলজ গাছ, ৬০টি ঔষধি গাছ এবং ১৫টি বনজ গাছ।
ফুলের গাছের মধ্যে কৃষ্ণচূড়া, পালমিতা, ভিক্টোরিয়া, ছাতিম ও কাঠগোলাপ রয়েছে। ফলজ গাছের মধ্যে রয়েছে ৮২৭টি আম, ১৩৫টি লিচু, ১৯৩টি জাম, ১০০টি পেয়ারা, ৮৪টি বরই, ৩০টি লেবু, ৫০টি কাঁঠাল এবং আমড়া, ডালিম, বেল, কদবেল, আমলকি, তেঁতুল, জলপাই, কাঠবাদাম, আঁশফল ও কামরাঙ্গাসহ বিভিন্ন প্রজাতির চারা।
এ ছাড়া ঔষধি গাছ হিসেবে হরীতকি, বহেড়া, অর্জুন, বাসক ও নিম এবং বনজ গাছ হিসেবে কড়ই, তুলা ও লংগানের চারা রোপণ করা হয়েছে।
কারা কর্তৃপক্ষ আরও জানায়, কারাগারের পরিবেশকে আরও সবুজ, মনোরম ও পরিবেশবান্ধব করে তুলতেই এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। চলমান কার্যক্রমের আওতায় আরও ১ হাজার ৫০০টি গাছের চারা রোপণ করা হবে। এর মাধ্যমে কারাগারের জীববৈচিত্র্য সংরক্ষণ, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজায়ন সম্প্রসারণে ইতিবাচক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

.
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
.
--
--