. .
.

তাড়াশে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া,

রিপোর্টারের নাম: ফুলতলা প্রতিদিন
  • সংবাদ প্রকাশের তারিখ : Mar 10, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: File photo

তাড়াশে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া, 
মো: সুলতান মাহমুদ, 
সিরাজগঞ্জ প্রতিনিধি :


সিরাজগঞ্জের তাড়াশে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ)উপজেলা প্রশাসনের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
দিবসটি উপলক্ষে সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি সচেতনতামূলক র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে অগ্নিকাণ্ডসহ বিভিন্ন দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অগ্নিনির্বাপণ বিষয়ক মহড়া প্রদর্শন করা হয়।
এরপর তাড়াশ উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহানের সভাপতিত্বে আয়োজিত সভায় দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি, সচেতনতা বৃদ্ধি এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় বক্তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় শুধু সরকারি উদ্যোগই যথেষ্ট নয়; এ ক্ষেত্রে সাধারণ মানুষের সচেতনতা ও অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুর্যোগের সময় দ্রুত সাড়া দেওয়া, আশ্রয়কেন্দ্র ব্যবহারের অভ্যাস এবং স্বেচ্ছাসেবকদের সক্রিয় ভূমিকা প্রাণহানি ও ক্ষয়ক্ষতি কমাতে সহায়তা করে।
আলোচনা সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে উপস্থিতদের মাঝে দুর্যোগ মোকাবিলায় করণীয় বিষয়ে সচেতনতামূলক বার্তা প্রদান করা হয়।

.
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
.
--
--