. .
.

বাগেরহাটে মহান একুশে ফেব্রুয়ারি উপলক্ষে প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি

রিপোর্টারের নাম: ফুলতলা প্রতিদিন
  • সংবাদ প্রকাশের তারিখ : Feb 21, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: File Photo

বাগেরহাটে মহান একুশে ফেব্রুয়ারি উপলক্ষে প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি
‎ রানা বাবু 
‎বাগেরহাট প্রতিনিধি
‎
‎মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে বাগেরহাট কেন্দ্রীয় শহীদ মিনার বেদীতে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
‎
‎রাত ১২টায় ১ মিনিট নীরবতা পালন শেষে রাষ্ট্রের পক্ষ থেকে জেলা প্রশাসক গোলাম মোঃ বাতেন এর শ্রদ্ধাঞ্জলি নিবেদনের মধ্য দিয়ে এই কর্মসূচির সূচনা হয়।
‎জেলা প্রশাসকের পরপরই বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ সহ জামায়াত নেতৃবৃন্দ,জেলা পুলিশের পক্ষে পুলিশ সুপার মোঃ হাছান চৌধুরী, জেলা মুক্তিযোদ্ধা কমান্ড, বাগেরহাট জেলা বিএনপি, বাগেরহাট প্রেসক্লাব,সড়ক ও জনপথ বিভাগ,এল জি ইডি, বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতাল, জেলা স্বাস্থ্য বিভাগ, বাগেরহাট রেড ক্রিসেন্ট ইউনিট,সহ
‎সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের প্রধান, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং সর্বস্তরের মানুষ নিজ নিজ প্রতিষ্ঠান ও সংগঠনের পক্ষে শহীদ মিনারের বেদীতে ফুলেল শ্রদ্ধা জ্ঞাপন করেন। 
‎সকালে জেলা প্রশাসক গোলাম মোঃ বাতেন এর নেতৃত্বে জেলা পুলিশ সুপার, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী ও বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তর, এনজিও প্রতিনিধি ও সাংস্কৃতিক সংগঠন প্রভাত ফেরীতে অংশ নেন।।
‎
‎সোহেল রানা বাবু,
‎ বাগেরহাট 
‎২১/০২/২৬

.
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
.
--
--