. .
গাজী আল ইমরান সভাপতি, রুবেল সম্পাদক ও জুলেট সাংগঠনিক সম্পাদক
এম মনিরুল ইসলাম, শ্যামনগর (সাতক্ষীরা): সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গণমাধ্যমকর্মীদের অন্যতম সংগঠন ‘শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাব’-এর ১৬ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে দৈনিক সুপ্রভাত সাতক্ষীরার শ্যামনগর ব্যুরো প্রধান গাজী আল ইমরানকে সভাপতি, দৈনিক গণমানুষের আওয়াজের শ্যামনগর উপজেলা প্রতিনিধি মারুফ বিল্লাহ রুবেলকে সাধারণ সম্পাদক এবং দৈনিক যশোরের শ্যামনগর উপজেলা প্রতিনিধি মো. মনিরুজ্জামান জুলেটকে সাংগঠনিক সম্পাদক মনোনীত করা হয়েছে।
শুক্রবার (২২ আগস্ট) সকাল ১০টায় শ্যামনগর রিপোর্টার্স ক্লাবের নিজস্ব কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় সর্বসম্মতিক্রমে নতুন কমিটি ঘোষণা করা হয়। সভায় সভাপতিত্ব করেন ক্লাবের আহ্বায়ক খলিলুর রহমান এবং সঞ্চালনা করেন সদস্য সচিব আব্দুল আলিম।
আলোচনা সভায় সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা, গণমাধ্যমকর্মীদের ঐক্য সুদৃঢ় করা এবং স্থানীয় পর্যায়ে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের বিষয়ে গুরুত্বারোপ করা হয়। পরে উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে নতুন কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়।
নতুন কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে খলিলুর রহমান, সহ-সভাপতি গাজী আব্দুল আলিম ও আসাদুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুল হক, সহ-সাংগঠনিক সম্পাদক বিজয় মন্ডল, ক্যাশিয়ার হিসেবে দৈনিক সুপ্রভাত সাতক্ষীরা-এর প্রতিনিধি, প্রচার সম্পাদক জামাল বাদশা এবং দপ্তর সম্পাদক আনিছুর রহমান মিলন দায়িত্ব পেয়েছেন।
এছাড়া কমিটির সদস্য হিসেবে হাবিবুর রহমান, ফরিদুজ্জামান, আজাহারুল ইসলাম সাকিসহ অন্যান্য গণমাধ্যমকর্মীরা দায়িত্ব পেয়েছেন।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ শ্যামনগরের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন কর্মকাণ্ডের সংবাদ বস্তুনিষ্ঠভাবে তুলে ধরার পাশাপাশি সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।