. .
.

যশোরে এসিআই সীড প্রসেসিং সেন্টারের শ্রমিকদের কর্মবিরতি, মজুরি বৃদ্ধির দাবি

রিপোর্টারের নাম: ফুলতলা প্রতিদিন
  • সংবাদ প্রকাশের তারিখ : Jul 8, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: File photo

যশোরে এসিআই সীড প্রসেসিং সেন্টারের শ্রমিকদের কর্মবিরতি, মজুরি বৃদ্ধির দাবি

সুমন ঘোষ
নিজস্ব প্রতিবেদক, যশোর:
যশোর সদর উপজেলার শানতলা-চুড়ামনকাটি এলাকায় অবস্থিত এসিআই সীড প্রসেসিং সেন্টারের দৈনিক হাজিরাভিত্তিক শ্রমিকরা মজুরি বৃদ্ধির দাবিতে কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন।
বুধবার সকালে শ্রমিকরা প্রতিষ্ঠানের প্রধান ফটকের সামনে জড়ো হয়ে কাজ বন্ধ রেখে বিক্ষোভ করেন। এ সময় তারা বর্তমান বাজারদরের সঙ্গে সামঞ্জস্য রেখে দৈনিক মজুরি বৃদ্ধি এবং অন্যান্য প্রাপ্য সুযোগ-সুবিধা নিশ্চিত করার দাবি জানান।
আন্দোলনরত শ্রমিকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে একই হারে মজুরি পেয়ে তারা কাজ করে আসছেন। বর্তমানে প্রতিদিন ৯ ঘণ্টা কাজের বিপরীতে মাত্র ১৭৫ টাকা পারিশ্রমিক দেওয়া হয়, যা বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে পরিবার চালানোর জন্য যথেষ্ট নয়।
শ্রমিকরা জানান, নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধির ফলে বর্তমান মজুরিতে সংসারের খরচ বহন করা অত্যন্ত কষ্টসাধ্য হয়ে পড়েছে। তাই দ্রুত মজুরি পুনর্নির্ধারণ করে তাদের ন্যায্য পারিশ্রমিক নিশ্চিত করার দাবি জানান তারা। তবে দীর্ঘ সময় অবস্থান কর্মসূচি পালনের পরও কর্তৃপক্ষের পক্ষ থেকে সন্তোষজনক সিদ্ধান্ত না আসায় আন্দোলন স্থগিত করে তারা নিজ নিজ বাড়িতে ফিরে যান।
এ বিষয়ে এসিআই সীড প্রসেসিং সেন্টারের সিনিয়র ইনভেন্টরি অফিসার সাইদুর রহমান বলেন, শ্রমিকদের দৈনিক মজুরি ১০ থেকে ১৫ টাকা বাড়ানোর আশ্বাস দেওয়া হয়েছে। এরপরও তারা বিভিন্ন দাবিতে কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে বলে তিনি জানান।
শ্রমিকদের দাবি, বর্তমান জীবনযাত্রার ব্যয় বিবেচনায় শ্রমের ন্যায্য মূল্য নিশ্চিত করা না হলে তাদের পক্ষে এই মজুরিতে কাজ চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়বে।
প্রয়োজন।

.
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
.
--
--