. .
.

দেড় যুগ পর শুরু প্রাথমিক বৃত্তি পরীক্ষা, প্রথম দিনে বাংলা

রিপোর্টারের নাম: ফুলতলা প্রতিদিন
  • সংবাদ প্রকাশের তারিখ : Apr 15, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: File photo

দেড় যুগ পর শুরু প্রাথমিক বৃত্তি পরীক্ষা, প্রথম দিনে বাংলা

সুমন ঘোষ যশোর 

দীর্ঘ প্রায় দেড় যুগ বিরতির পর সারা দেশে আজ বুধবার (১৫ এপ্রিল) থেকে শুরু হয়েছে বহুল প্রতীক্ষিত প্রাথমিক বৃত্তি পরীক্ষা। প্রথম দিনের সূচিতে রয়েছে বাংলা বিষয়। সকাল ১০টায় শুরু হওয়া এই পরীক্ষা চলবে দুপুর ১২টা পর্যন্ত।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ইতোমধ্যে পরীক্ষার পূর্ণাঙ্গ রুটিন ও নীতিমালা প্রকাশ করেছে। নির্ধারিত সূচি অনুযায়ী ১৫ এপ্রিল বাংলা, ১৬ এপ্রিল ইংরেজি, ১৭ এপ্রিল প্রাথমিক গণিত এবং ১৮ এপ্রিল বাংলাদেশ ও বিশ্বপরিচয় ও প্রাথমিক বিজ্ঞান পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত পরীক্ষা গ্রহণ করা হবে।
তবে পার্বত্য তিন জেলা—রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে ভিন্ন সময়সূচি নির্ধারণ করা হয়েছে। এসব জেলায় ১৭ এপ্রিল প্রাথমিক গণিত দিয়ে পরীক্ষা শুরু হবে। পরদিন ১৮ এপ্রিল বাংলাদেশ ও বিশ্বপরিচয় ও প্রাথমিক বিজ্ঞান, ১৯ এপ্রিল বাংলা এবং ২০ এপ্রিল ইংরেজি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
পরীক্ষার নম্বর বণ্টন অনুযায়ী বাংলা, ইংরেজি ও গণিত বিষয়ের প্রতিটি পরীক্ষা ১০০ নম্বরে এবং সময় ২ ঘণ্টা ৩০ মিনিট। একইভাবে বাংলাদেশ ও বিশ্বপরিচয় এবং প্রাথমিক বিজ্ঞান—এই দুই বিষয়ের সম্মিলিত পরীক্ষাও ১০০ নম্বরের (৫০+৫০) এবং সময় ২ ঘণ্টা ৩০ মিনিট নির্ধারণ করা হয়েছে। বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য অতিরিক্ত ৩০ মিনিট সময় রাখা হয়েছে। বৃত্তি অর্জনের জন্য প্রতিটি বিষয়ে ন্যূনতম ৪০ শতাংশ নম্বর পেতে হবে।
পরীক্ষাকে সুষ্ঠু ও নকলমুক্ত রাখতে পরীক্ষার্থীদের জন্য ১০ দফা নির্দেশনা জারি করেছে কর্তৃপক্ষ। এর মধ্যে উল্লেখযোগ্য হলো—প্রবেশপত্র ছাড়া পরীক্ষায় অংশগ্রহণ করা যাবে না, মোবাইল ফোন বা কোনো ইলেকট্রনিক ডিভাইস বহন নিষিদ্ধ, উত্তরপত্রে নির্ধারিত তথ্য ছাড়া অন্য কিছু লেখা যাবে না এবং পরীক্ষা শেষ হওয়ার আগে অনুমতি ছাড়া হল ত্যাগ করা যাবে না।
উল্লেখ্য, দেশে সর্বশেষ পূর্ণাঙ্গ প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল ২০০৮ সালে। পরবর্তীতে ২০০৯ সাল থেকে ‘প্রাথমিক শিক্ষা সমাপনী’ (পিইসি) চালু হওয়ায় এই পরীক্ষা বন্ধ হয়ে যায়। মাঝে ২০২২ সালে পরীক্ষামূলকভাবে পুনরায় চালু হলেও তা নিয়মিত হয়নি। দীর্ঘ বিরতির পর আবারও এই পরীক্ষা চালু হওয়ায় শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা দিয়েছে।

.
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
.
--
--