. .
.

দাকোপের বানিশান্তা যৌন পল্লীতে কি হচ্ছে?

রিপোর্টারের নাম: ফুলতলা প্রতিদিন
  • সংবাদ প্রকাশের তারিখ : May 2, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: File photo

দাকোপের বানিশান্তা যৌন পল্লীতে কি হচ্ছে? 

মোকলেচুর রহমান,দাকোপ খুলনা প্রতিনিধিঃ দাকোপ উপজেলার একদম শেষ ৯নং বানিশান্তা ইউনিয়ন। মোংলা ও চালনা বন্দর পর্যটক এলাকা। মোংলা ও বানিশান্তা নদী ঘেঁষে চলা বানিশান্তা যৌন পল্লীর চর। প্রবীন অনেকের সাথে কথা বলে জানা যায়, ১৯৬০ সালের মাঝে এ যৌন পল্লীর সৃষ্টি। সেখান থেকে নিয়ম নীতি আর আইন কানুনে চলে আসছিল পতিতা পল্লী। কিন্তু,২০২৫ সালে যৌনপল্লীর নেতৃ রাজিয়া বেগম মারা যাওয়ার পর থেকে এলোমেলো অবস্থা আর সবাই সবার মতো করে চলা শুরু করে। থাকে না কোন নিয়মকানুন বিধিনিষেধ। শুরু হয় ইয়াবা,মদ,গাঁজা প্রকাশ্যে গোপনে বিক্রি। সর্দারানী বলে এখন পতিতা পল্লী শূন্য। এমন সুযোগে স্থানীয় কিছু যুবক পতিতা পল্লীর ভিতর নামের পালিত বৌ বা প্রেমিকা বলে দেখা শোনা করে। আবার কেহ কেহ পল্লীর ভিতর দিন রাত অবস্থান করে এবং যৌন কর্মীর সারা দিনের টাকার হিসাব নিকাশ করে। এছাড়া যৌন কর্মী মনে করে আমার নাগর থাকতে কিসের ভয়? অনেকে গণমাধ্যমে বলেন, বহিরাগত যুবকেরা ভিতরে আসা বন্ধ হলে কোন অশান্তি সৃষ্টি হবে না। স্থানীয় যুবকেরা ভিতরে এসে আমাদের মধ্য আমাদের অশান্তি সৃষ্টি করে। নাম প্রকাশে অনিচ্ছুক এক যৌনকর্মী বলেন, বৃষ্টি পাড়ার ভিতর খুব ভালো খায়, ভালো পরে।এটা অনেকের সহ্য হয় না। সেই দিন বৃষ্টিকে বেধম মারপিট করে আবার উল্টো বৃষ্টির বিরুদ্ধে অভিযোগ। যৌন কর্মী আরো বলেন,প্রত্যেক ঘর ওয়ালা ভাড়াটিয়া রাখে তেমনি বৃষ্টিও রাখে। কাউকে কেহ জোর করে রাখে না। তাছাড়া এটা জোর করা জায়গাও না। তবে একটি বিষয় পরিষ্কার যে, কিছু দিন থাকার পরে স্থানীয় যুবকদের কারো না কারো প্রেমে পড়ে তখন তার বুদ্ধি শুনে সেই বাড়ি ওয়ালীকে মন্দ বলে স্থান ত্যাগ করে। সম্প্রতি বৃষ্টির বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে এ বিষয়ে বৃষ্টি বলেন, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র কর হচ্ছে। আমি ভালো খাই ভালো পরি এটা অনেকের সহ্য হচ্ছে না। তিনি আরো বলেন, আমাকে বেদম মারপিট মারাত্মক জখম করলো আবার তারা আমার বিরুদ্ধে অভিযোগ করলো। তিনি বলেন, আমি কোন দিন সর্দারানী ছিলাম না আমাকে সর্দারানী বলা হয়েছে। তাছাড়া আমাকে নিয়ে ফেসবুকে লেখালেখি সাজানো বক্তব্য দেওয়া হয়েছে এর সঠিক তদন্তের মাধ্যমে সুবিচারের দাবি জানাই।

.
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
.
--
--