. .
.

নব নিযুক্ত নৌবাহিনী প্রধানকে ভাইস আ্যাডমিরাল র‍্যাঙ্ক ব্যাজপ্রদান

রিপোর্টারের নাম: ফুলতলা প্রতিদিন
  • সংবাদ প্রকাশের তারিখ : Jul 23, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: File photo


​নবনিযুক্ত নৌবাহিনী প্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাঙ্ক ব্যাজ প্রদান

​ডেস্ক রিপোর্ট মোঃ সুমন সরদার 

নবনিযুক্ত নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীমকে ভাইস অ্যাডমিরাল পদমর্যাদার র‌্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই ২০২৬) সকালে ঢাকা সেনানিবাসস্থ সশস্ত্র বাহিনী বিভাগে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে বিদায়ী নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম. নাজমুল হাসান এবং অনুষ্ঠানে উপস্থিত ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের উপস্থিতিতে তাঁকে এ র‌্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেওয়া হয়।

​অনুষ্ঠানে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানকে শুভকামনা জানানো হয়। জবাবে ভাইস অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম বাংলাদেশ নৌবাহিনীর পক্ষ থেকে সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

​অনুষ্ঠানে সামরিক বাহিনীর শীর্ষপর্যায়ের একাধিক জ্যেষ্ঠ কর্মকর্তা এবং সরকারের উচ্চপদস্থ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

​

​ভাইস অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম ১৯৮৭ সালের ১ জানুয়ারি বাংলাদেশ নৌবাহিনীতে যোগদান করেন এবং ১৯৮৯ সালে এক্সিকিউটিভ শাখায় কমিশন লাভ করেন। তিনি রয়্যাল মালয়েশিয়ান নৌবাহিনীতে বিশেষ কৃতিত্বের সঙ্গে প্রাথমিক প্রশিক্ষণ সম্পন্ন করেন। দেশ-বিদেশে উচ্চতর শিক্ষা ও সামরিক প্রশিক্ষণের পাশাপাশি তিনি মেরিটাইম গভর্ন্যান্স বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন।

​প্রায় চার দশকের বর্ণাঢ্য সামরিক জীবনে তিনি বাংলাদেশ নৌবাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ কমান্ড, স্টাফ ও প্রশিক্ষণসংক্রান্ত দায়িত্ব দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে পালন করেছেন। তিনি—

  • ​কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল ও ঢাকা নৌ অঞ্চল
  • ​commander submarine এবং কমান্ড্যান্ট, বাংলাদেশ নেভাল একাডেমি
  • ​নৌ সদর দপ্তরে পরিচালক (নৌ অপারেশনস) ও পরিচালক (নৌ পরিকল্পনা)

​হিসেবে দায়িত্ব পালন ছাড়াও বিভিন্ন যুদ্ধজাহাজ ও নৌঘাঁটির অধিনায়কত্ব করেছেন।

​

​তিনি লেবানন ও গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অত্যন্ত নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন। এছাড়া সর্বশেষ ওমানে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালনকালে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন ও প্রবাসীদের কল্যাণে প্রশংসনীয় ভূমিকা রাখেন।

​অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি নৌবাহিনী পদক (এনবিপি), নৌ-পারদর্শিতা পদক (এনপিপি) এবং জাতীয় শুদ্ধাচার পুরস্কারসহ নানা সম্মাননায় ভূষিত হয়েছেন।

.
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
.
--
--