. .
.

জগন্নাথপুরের রৌয়াইল গ্রামের সড়কের বেহাল দশা, চরম ভোগান্তি

রিপোর্টারের নাম: ফুলতলা প্রতিদিন
  • সংবাদ প্রকাশের তারিখ : May 16, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: File photo

জগন্নাথপুরের রৌয়াইল গ্রামের সড়কের বেহাল দশা, চরম ভোগান্তি

রিয়াজ রহমান, জগন্নাথপু থেকে:  সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার  রানীগঞ্জ ইউনিয়নের রৌয়াইল গ্রামের  সুইচ গেইট এলাকার পূর্ব দিকের  সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। সম্প্রতি ভারী বর্ষনে রাস্তার অনেকাংশ ধসে গিয়ে যাতায়াতের অনুপযোগী হয়ে পড়েছে। খানাখন্দ ও ধসে যাওয়া  সড়ক দিয়ে চলাচল করতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকাবাসীকে। সামান্য বৃষ্টি হলেই সড়কে পানি জমে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সড়কটির সংস্কার না হওয়ায় শিক্ষার্থী, রোগী ও সাধারণ যাত্রীদের দুর্ভোগ চরম আকার ধারণ করেছে। বিশেষ করে স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করছে। এছাড়া জরুরী রোগী পরিবহনেও দেখা দিচ্ছে নানা সমস্যা। গ্রামের গুরুত্বপূর্ন  এই সড়ক ব্যবহার করে স্থানীয় মসজিদ, মন্দির, ঈদগাঁ ও কবরস্থানে যাতায়াত করেন এলাকাবাসী। কিন্তু সড়কের বেহাল অবস্থার কারণে ধর্মীয় ও সামাজিক কার্যক্রমে অংশ নিতে গিয়ে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছেন এই গ্রামের সাধারণ মানুষকে। জানাজা ও দাফনের সময়ও কবরস্থানে যেতে দুর্ভোগ পোহাতে হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
রৌয়াইল গ্রামের বাসিন্দা সমাজ কর্মী আব্দুল বাছিত জানান, রাস্তাটি ধসে গিয়ে ও  বিভিন্ন স্থানে বড় বড় গর্ত সৃষ্টি হওয়ার কারনে অনেক সময় সিএনজি, অটোরিকশা  ও মালবাহী ছোট- ছোট গাড়ীর চালকরা এ সড়কে যেতে অনীহা প্রকাশ করেন। যার ফলে আমরা গ্রামবাসী অসুস্থ রোগী পরিবহন ও  কৃষি কাজে সমস্যার মধ্যে পড়তে হয়। 
স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থীরা  সড়টি দ্রæত সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ  কামনা করেছেন। তাদের দাবি, দ্রæত  সংস্কার কাজ শুরু না হলে বর্ষা মৌসুমে দুর্ভোগ আরও বাড়বে।

.
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
.
--
--