দীর্ঘ ২২ বছর পর খুলনায় তারেক রহমান জনসভা জনসমুদ্র পরিণত
মোঃ মাসুম সরদার, দৈনিক ফুলতলা প্রতিদিন:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশব্যাপী নির্বাচনি জনসভার ধারাবাহিকতার অংশ হিসেবে খুলনার খালিশপুর প্রভাতী স্কুল মাঠে অনুষ্ঠিত হচ্ছে নির্বাচনি জনসভা।
এ উপলক্ষে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান জনসভা স্থলে পৌঁছান। তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে কাক ডাকা ভোর থেকেই প্রভাতী স্কুল মাঠে নেতাকর্মীরা এসে উপস্থিত হন, বেলা গড়ার পর পর ও আশপাশের এলাকায় জনসমাগমে কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে।
সোমবার (২ ফেব্রুয়ারি) সকাল থেকে খুলনা মহানগরীসহ আশপাশের জেলা থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা মিছিল নিয়ে জনসভাস্থলে আসতে থাকেন। ঢাকঢোল পিটিয়ে ও বাদ্যযন্ত্রের তালে তালে নানা স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো খালিশপুর এলাকা।
বেলা সোয়া ১১টার দিকে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে জনসভার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। কোরআন তেলাওয়াত করেন মাওলানা কাজী আবু রহীম।
জনসভায় সভাপতিত্ব করছেন খুলনা মহানগর বিএনপির সভাপতি এস এম শফিকুল আলম মনা এবং সঞ্চালনা করছেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন।
সমাবেশে বক্তব্য রাখেন খুলনা-৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হাসান বাপ্পি, সাতক্ষীরা-৩ আসনের কাজী আলাউদ্দিন, সাতক্ষীরা-২ আসনের আব্দুর রউফ, সাতক্ষীরা-৪ আসনের ড. মনিরুজ্জামান, বাগেরহাট-৩ আসনের ফরিদুল ইসলাম, বাগেরহাট-৪ আসনের সোমনাথ দে, বাগেরহাট-২ আসনের ব্যারিস্টার জাকির হোসেন, খুলনা-৫ আসনের আলী আসগর লবি, খুলনা-৪ আসনের আজিজুল বারী হেলাল, খুলনা-২ আসনের নজরুল ইসলাম মঞ্জু এবং খুলনা-৩ আসনের রকিবুল ইসলাম বকুলসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় সাংগঠনিক কার্যক্রম জোরদার করার আহ্বান জানান এবং খুলনাসহ দক্ষিণাঞ্চলের উন্নয়নে বিএনপির পরিকল্পনাও জানান তারা।
এ আয়োজনকে ঘিরে নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। দীর্ঘ ২২ বছর পর তারেক রহমান খুলনায় এই নির্বাচনীয় সফর করেন।
এ জাতীয় আরো খবর..