. .
.

মহানবী (সাঃ) এর আদর্শে আমাদের জীবন ধারণ করা উচিৎ :

রিপোর্টারের নাম: ফুলতলা প্রতিদিন
  • সংবাদ প্রকাশের তারিখ : Aug 27, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: File photo

মহানবী (সাঃ) এর আদর্শে আমাদের জীবন ধারণ করা উচিৎ : নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটি ট্রাস্টি বোর্ড চেয়ারম্যান মো. মিজানুর রহমান

খুলনা, ২৭ আগস্ট, ২০২৬: নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে পবিত্র ঈদ-ই- মিলাদুন্নবী ( সাঃ) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ( ২৭ আগস্ট ) দুপুরে নগরীর সোনাডাঙ্গা মোড়স্থ ইউনিভার্সিটির প্রশাসনিক ভবনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মো. মিজানুর রহমান। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,  মহানবী হজরত মুহাম্মদ (সাঃ)-এর শুভাগমন মানবসভ্যতার ইতিহাসে এক অনন্য ও মহিমান্বিত ঘটনা। তাঁর আবির্ভাব মানুষের জন্য সত্য ও আলোর এক নতুন দিগন্ত উন্মোচন করেছিল। তিনি মানুষকে তাওহিদের দিকে আহ্বান করার পাশাপাশি সত্য, ন্যায়, সাম্য, ভ্রাতৃত্ব, মানবিকতা ও শান্তির শিক্ষা দিয়েছেন। তাঁর পবিত্র জীবন ও কর্ম সমগ্র মানবজাতির জন্য চিরন্তন পথনির্দেশ ও অনুসরণীয় আদর্শ হয়ে আছে। তিনি আরো বলেন, আমাদের সকলের নবীজির পথ অনুসরণ করা উচিৎ। এ সময় আরো উপস্থিত ছিলেন, নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত ভাইস-চ্যান্সেলর প্রফেসর কানাই লাল সরকার, ট্রাস্টি বোর্ডের সদস্য সৈয়দ হাফিজুর রহমান, বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডীন ড. মো: ইমজামাম-উল-হোসেন, ফ্যাকাল্টি অব বিজনেস স্টাডিজ অনুষদোর ডীন ফারজানা আক্তার, লিবারেল আর্টস এন্ড হিউম্যান সায়েন্স ফ্যাকাল্টির ডীন শেখ মাহরুফুর রহমান, রেজিস্ট্রার ড. শেখ শফিকুর রহমান, পরীক্ষা নিয়ন্ত্রক, শেখ মোঃ মনিরুল হক, প্রক্টর মো: মেহেদী হাসান, সহকারী রেজিস্ট্রার, শেখ মো: মাকসুদুর রহমান, সহকারী প্রক্টরবৃন্দ,  বিভাগীয় প্রধানগণ, দপ্তর প্রধানগণ, শিক্ষক- শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। সংক্ষিপ্ত আলোচনা সভার পরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন, মাওলানা আনিসুজ্জামান।

.
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
.
--
--