. .
.

তেজগাঁও কলেজের মসজিদে গোপন বৈঠক, সন্দেহে ২৩ জন আটক

রিপোর্টারের নাম: ফুলতলা প্রতিদিন
  • সংবাদ প্রকাশের তারিখ : Sep 18, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: File photo

তেজগাঁও কলেজের মসজিদে গোপন বৈঠক, সন্দেহে ২৩ জন আটক

ঢাকা প্রতিনিধি: রাজধানীর তেজগাঁও কলেজের মসজিদ থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত থাকার সন্দেহে ২৩ জনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) জুমার নামাজের পর মসজিদের ভেতরে গোপন বৈঠক করার সময় তাদের আটক করা হয়। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশ জানতে পারে, নিষিদ্ধ জঙ্গি সংগঠনের সদস্যরা রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তেজগাঁও কলেজের মসজিদে একত্রিত হতে পারেন। পরে ওই তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। অভিযানে সন্দেহভাজন ২৩ জনকে আটক করা হয়।

ডিএমপির তেজগাঁও বিভাগের ওই কর্মকর্তা জানান, আটক ব্যক্তিরা একই সংগঠনের সদস্য কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তাদের জিজ্ঞাসাবাদ ও যাচাই-বাছাই করা হচ্ছে।

তিনি আরও জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই মূলত তাদের আটক করা হয়েছে। যাচাই-বাছাই শেষে তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

.
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
.
--
--