. .
.

বেনাপোলে ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল নির্মাণের দাবীতে বিক্ষোভ মিছিল

রিপোর্টারের নাম: ফুলতলা প্রতিদিন
  • সংবাদ প্রকাশের তারিখ : Apr 20, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন:

বেনাপোলে ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল নির্মাণের দাবীতে বিক্ষোভ মিছিল


আল মুজাহিদ, যশোর 

বাংলাদেশের স্থল বন্দর বেনাপোলে ৫০ শয্যা হাসপাতাল নির্মাণের দাবিতে আজ সকাল ১০ ঘটিকার সময় এক বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলে স্কুল ও কলেজের ছাত্র-ছাত্রীবৃন্দ এবং সাধারণ জনতা অংশগ্রহণ করে তাদের এক দফা দাবি বেনাপোল স্থল বন্দর বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখে এবং এটি বাংলাদেশের সবচেয়ে বড় স্থলবন্দর। শার্শা উপজেলায় চার লক্ষাধিক মানুষের বসবাস যেখানে একটিমাত্র হাসপাতাল রয়েছে ৫০ শয্যা বিশিষ্ট যেখানে প্রতিদিন প্রায় ৮০০ মানুষ চিকিৎসা গ্রহণ করে থাকে এবং এখানে পর্যাপ্ত ডাক্তার এর সংকট রয়েছে সাধারণ মানুষ সেবা থেকে বঞ্চিত হচ্ছে। শুধু মাত্র বেনাপোলে প্রায় ৬০০০ মানুষের বসবাস এখানে একটি ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের খুবই প্রয়োজন এতে উক্ত উপজেলার সাধারণ মানুষের চিকিৎসা গ্রহণের জন্য সুবিধা পাবে। আন্দোলনকারীরা দফা দাবি পেশ করে। তারা বেনাপোলে একটি ৫০ শয্য হাসপাতাল নির্মাণের জন্য সরকারের কাছে দাবি জানায়।

.
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
.
--
--