. .
.

দিঘলিয়ায় দুর্বৃত্তের গুলিতে নাসিম নিহত

রিপোর্টারের নাম: ফুলতলা প্রতিদিন
  • সংবাদ প্রকাশের তারিখ : Oct 4, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: File photo



দিঘলিয়ায় দুর্বৃত্তের গুলিতে নাসিম নিহত

খুলনার দিঘলিয়া উপজেলায় অজ্ঞাতনামা দুর্বৃত্তদের গুলিতে মোঃ নাসিমুল করিম @ নাসিম (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

আজ ০৪ অক্টোবর ২০২৬ খ্রি. তারিখ বেলা আনুমানিক ১১:৩০ ঘটিকার সময় দিঘলিয়া থানাধীন ফরমাইশখানা এলাকায় জনৈক তৈয়ব আলী শিকদারের চায়ের দোকানের সামনে নাসিম বসে ছিলেন। এ সময় অজ্ঞাতনামা দুইজন দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

গুলিবিদ্ধ নাসিমকে পরিবারের সদস্যরা তাৎক্ষণিকভাবে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, নিহত নাসিমুল করিম @ নাসিমের বিরুদ্ধে পুলিশ অ্যাসল্টসহ মোট ৮টি মামলা রয়েছে। এছাড়া প্রাথমিক পর্যালোচনায় তার পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি (জনযুদ্ধ)-এর সঙ্গে সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে।

ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশি কার্যক্রম অব্যাহত রয়েছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ এবং জড়িতদের শনাক্ত করতে বিষয়টি তদন্তাধীন।

.
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
.
--
--