. .
.

জামায়াত নির্বাচিত হলে, হিন্দু ভাই- বোন ও মায়েরা তাদের ইজ্জত, সম্পদ নিয়ে নিরাপদে থাকবে

রিপোর্টারের নাম: ফুলতলা প্রতিদিন
  • সংবাদ প্রকাশের তারিখ : Feb 4, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: File

জামায়াত নির্বাচিত হলে,  হিন্দু ভাই- বোন ও মায়েরা তাদের ইজ্জত, সম্পদ নিয়ে নিরাপদে থাকবে। অধ্যক্ষ আব্দুল আলীম।

 কলি আক্তার, মোরেলগঞ্জ ( বাগেরহাট) প্রতিনিধি:

 বাগেরহাটের মোরেলগঞ্জে নির্বাচনী জনসভায় বাগেরহাট-৪, মোরেলগঞ্জ-শরণখোলা আসনে জামায়াত ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যক্ষ আব্দুল আলীম বলেছেন,  জামায়াত নির্বাচিত হলে হিন্দু, ভাই -বোন ও মায়েরা তাদের ইজ্জত, সম্পদ নিয়ে নিরাপদে থাকবে।যেমনি শিশু তার মায়ের কোলে নিরাপদ। লুট তরাজ চাদঁবাজ, জমি দখল, ঘের লুট,হিন্দুদের সম্পদ লুন্ঠন কারিদের কঠর হস্তে দমন করা হবে। 

 লুটেদের হাতে  জনগন নেতৃত্ব দেখতে চায়না।  তাদের কাছ থেকে সাধারণ মানুষ মুখ ফিরিয়ে নিয়েছে।  এ জনপদে আগামির নেতৃত্ব হবে ন্যায় ও ইনসাফ ভিত্তিক জনকল্যাণ মুখি রাষ্ট্র গঠনের। ১২ ফেব্রুয়ারি  ঐক্যবদ্ধভাবে সকলে দাঁড়িপাল্লা প্রতিকে ভোট দিয়ে বিজয় করার আহবান জানান।

বুধবার বিকেল ৫টায় উপজেলার ১নং তেলিগাতি ইউনিয়ন পরিষদ মাঠে ও সন্ধা  ৭ টায় বণগ্রাম ইউনিয়ন পরিষদ মাঠে  জামায়াত ইসলামীর আয়োজিত দাঁড়িপাল্লা প্রতিকের এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তৃতা করেন জামায়াত ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যক্ষ আব্দুল আলীম।এসময় তিনি আরো বলেন, ছাত্র জনতার রক্তের বিনিময় আমরা স্বৈরাচার তাড়ীয়ে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখতেছি কিন্তু সে স্বপ্ন আজ ১৭ বছরের অভুক্তরা ভঙ্গের পায়তারা করছে।তারা স্বৈরাচারী  দোসরদের ধানের শীষের নমিনেশন দিয়ে জুলাই শহীদদের রক্তের সাথে বেইমানী করছে।

শুধু তাদের সাথে নয়, করেছে মোরেলগঞ্জ -শরোনখোলার ত্যাগী বিএনপি নেতা কর্মীদের সাথে।আমরা হিন্দু- মুসলিম বৌদ্ধ সবাই মিলে মোরেলগঞ্জ -শরোনখোলা তথা বাংলাদেশকে নিরাপদ জনপদে গড়ে তুলবো।  আমাদের দেশকে  ন্যায় ইনসাফ কায়েম করে হিন্দু -মুসলিম সকলের জান -মাল ইজ্জতের হেপাজত করে একটি সুখী সম্মৃদ্ধ দেশ গড়তে দাঁড়ি পাল্লাকে বিজয় করতে হবে।

  উক্ত সভায় ডাক্তার আব্দুল মান্নানের সভাপতিত্বে  বিশেষ অতিথির বক্তৃতা করেন   উপজেলা জামায়াত ইসলামীর নায়েবে আমীর মাস্টার মনিরুজ্জামান,  জামায়াত ইসলামীর সেক্রেটারী মাওলানা মাকসুদ আলী খান, শ্রমীক কল্যাণ ফেডারেশন উপজেলা সভাপতি অধ্যাপক আব্দুল মান্নান খান, হাফেজ সুলতান, পৌর  জামায়ত নেতা মাস্টার রেজাউল করিম মাস্টার দিলিপ কুমার, এ্যাড,  মহিবল্লাহ তালুকদার ছাত্র নেতা ইমরান হোসেন,শিবির নেতা নাজমুস সাকিব সহ বিভিন্ন নেতৃবৃন্দ।  

.
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
.
--
--