. .
.

পুরো পশ্চিম তীর ইসরাইলের অংশ: বেন-গভির

রিপোর্টারের নাম: ফুলতলা প্রতিদিন
  • সংবাদ প্রকাশের তারিখ : Oct 3, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: file photo

পুরো পশ্চিম তীর ইসরাইলের অংশ: বেন-গভির


পুরো পশ্চিম তীরকে ইসরাইলের নিজস্ব ভূখণ্ড বলে দাবি করেছেন ইসরাইলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, ওসলো চুক্তি অনুযায়ী পশ্চিম তীরের এ, বি ও সি এই তিন অঞ্চলের মধ্যে কোনো পার্থক্য নেই এবং পুরো জমিটিই ইসরাইলের।

সাক্ষাৎকারে বেন-গভির হুমকি দিয়ে বলেন, তিনি ভবিষ্যতে প্রতিরক্ষামন্ত্রী হতে পারলে ফিলিস্তিনি কর্তৃপক্ষ ভেঙে দিয়ে পশ্চিম তীর ও গাজা থেকে ফিলিস্তিনিদের জোর করে তাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করবেন। 

তিনি আরও বলেন, সেনাদের যত বেশি গুলি চালানোর অনুমতি দেওয়া হবে, তত কম সেনা প্রয়োজন হবে। দায়িত্ব পেলে তিনি সেনাদের ওপর থেকে সব ধরনের বিধিনিষেধ তুলে নেবেন বলেও জানান।

বিশ্লেষকদের মতে, আগামী ২৭ অক্টোবর অনুষ্ঠয়ে ইসরাইলি নির্বাচনকে সামনে রেখে কট্টরপন্থী ভোটারদের মন জয় করতেই বেন-গভির এই ধরনের উগ্র ও উসকানিমূলক মন্তব্য করছেন।

সূত্র: মিডলইস্ট মনিটর।

.
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
.
--
--