. .
.

ফুলতলা–খানজাহান আলী মডেল প্রেস ক্লাবের নবগঠিত কমিটি ঘোষণা

রিপোর্টারের নাম: ফুলতলা প্রতিদিন
  • সংবাদ প্রকাশের তারিখ : Dec 12, 2025 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: ফাইল ছবি

ফুলতলা–খানজাহান আলী মডেল প্রেস ক্লাবের নবগঠিত কমিটি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক:
ফুলতলা ও খানজাহান আলী অঞ্চলের সংবাদকর্মীদের পেশাগত উন্নয়ন ও সংগঠনগত ঐক্য সুদৃঢ় করতে “ফুলতলা–খানজাহান আলী মডেল প্রেস ক্লাব” এর নবগঠিত কমিটির তালিকা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মিয়া বদরুল আলম, এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোজাম্মেল হোসেন। অনুমোদনপত্রে সভাপতি ও সম্পাদক উভয়েই স্বাক্ষর করেন।

নবগঠিত কমিটির অন্যান্য পদে দায়িত্ব পেয়েছেন—

সহ-সভাপতি: মো. আবু দাউদ ইমরান

যুগ্ম সেক্রেটারি: শেখ মনিরুল ইসলাম বাবুল

সাংগঠনিক সম্পাদক: রেদওয়ান আক্কলী রাজা ও আল আমিন খান

অর্থ সম্পাদক: মো. ইউসুফ শেখ

দপ্তর সম্পাদক: মো. সুমন

সদস্য: এস এম মনিরুর রহমান, শেখ রাহুল হোসেন


উপদেষ্টা পরিষদ

উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন—

মো: আবু হামজা বাধন, সম্পাদক, CINtv24

মো: সুমন সরদার, প্রকাশক ও সম্পাদক, দৈনিক ফুলতলা প্রতিদিন


নতুন কমিটিতে প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন সাংবাদিক মোঃ ওলিউল্লাহ। দায়িত্ব পাওয়ার পর তিনি বলেন,
“এই পদ আমার জন্য শুধু সম্মানের নয়, বরং সাংবাদিকতার মানোন্নয়নে আরও গতিশীল ভূমিকা রাখার সুযোগ। সংগঠনের প্রতিটি কার্যক্রম জনমুখীভাবে প্রচার ও উপস্থাপনে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করবো।”

নেতৃবৃন্দ আশা প্রকাশ করেছেন, নবগঠিত এ কমিটির মাধ্যমে স্থানীয় সাংবাদিকতা আরও শক্তিশালী হবে এবং পেশাদারিত্বের মান আরও উন্নত হবে।

সভাপতি মিয়া বদরুল আলম এক বিবৃতিতে বলেন—
“সাংবাদিক সমাজের উন্নয়ন, অধিকার রক্ষা এবং দায়িত্বশীল সাংবাদিকতা প্রতিষ্ঠায় এ কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

সাংবাদিক নেতারা নতুন কমিটিকে অভিনন্দন জানিয়ে সবার সহযোগিতা কামনা করেছেন।

.
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
.
--
--