জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে যশোরে ১১ দলীয় ঐক্যের বিশাল গণমিছিল
যশোর প্রতিনিধি:
জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে যশোরে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে এক বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৪ জুলাই) বিকেলে জেলার বিভিন্ন থানা ও উপজেলা থেকে হাজারো নেতা-কর্মী ও সমর্থক দলে দলে এসে যশোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানের কাছে সমবেত হন। পরে সেখান থেকে বর্ণাঢ্য গণমিছিলটি শুরু হয়।
গণমিছিলে উপস্থিত ছিলেন যশোর জেলা জামায়াতে ইসলামীর আমির এবং যশোর-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক গোলাম রসুল। এছাড়াও উপস্থিত ছিলেন এনসিপির প্রধান সমন্বয়কারী নুরুজ্জামানসহ ১১ দলীয় ঐক্যের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
মিছিলটি যশোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দান থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মনিহার এলাকায় গিয়ে শেষ হয়। এ সময় অংশগ্রহণকারী নেতা-কর্মী ও সমর্থকরা বিভিন্ন স্লোগান দেন এবং জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে সমুন্নত রাখার আহ্বান জানান।
আয়োজকদের দাবি, গণমিছিলে জেলার বিভিন্ন প্রান্ত থেকে বিপুলসংখ্যক মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন, যা যশোরে অন্যতম বড় রাজনৈতিক সমাবেশে পরিণত হয়।
এ জাতীয় আরো খবর..