কেশবপুর-ভেজাল দুধ উৎপাদন অপরাধে ৬ জনকে জেল দিয়েছে ভ্রাম্যমাণ আদালত
তুহিন হোসেন (যশোর) প্রতিনিধি
ষশোর জেলার কেশবপুর ভেজাল দুধ উৎপাদন বিপুল পরিমাণ কেমিক্যাল নকল দুধ উৎপাদনের সরঞ্জাম পাওয়া অপরাধে ছয় জনকে জেল এবং অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত
সোমবার ( ৯ মার্চ ) উপজেলার পাঁজিয়া ইউনিয়ন এর মনোহরনগর গ্রামে ঘোষ পাড়ায় যশোর জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ সেলিমুজ্জামান নেতৃত্বের সঙ্গিও ফোর্স নিয়ে ভোক্তা অধিকারের টাক্সফোর্স অভিযানে অংশ হিসেবে অভিযান পরিচালনা করা হয়,
অভিযান চালিয়ে সুধীর ঘোষ ছেলে স্বপন ঘোষ,মনীন্দ্রনাথ ঘোষ ছেলে মিলন ঘোষ, -রবিন ঘোষ। ছেলে বুদ্ধদেব ঘোষ, রবিন ঘোষ ছেলে রামপ্রসাদ ঘোষ ও স্বপন ঘোষের ছেলে অরূপ ঘোষ,প্রত্যেককে ১ বছর কারাদণ্ড ও( ১ লক্ষ টাকা) জরিমানা প্রদান করা হয়েছে। সঞ্জয় ঘোষ ছেলে পার্থ ঘোষ ৩ মাস কারাদণ্ড ও ১ লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
গোপন সংবাদের ভিত্তিতে ঐ গ্রামের ঘোষ পাড়ায় গরুর দুধে জেলি, তেল এবং সোডা মিশ্রিত করে ভেজাল দুধ উৎপন্ন করে বিক্রি করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ মোতাবেক জরিমানা আদায় করে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ভেজাল দুধ তৈরির উপকরণ সমূহ উদ্ধার অপুর্বক জনসম্মুখে বিনষ্ট করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট
রেকসোনা খাতুন এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার রেক্সোনা খাতুন বলেন, আমাদের নিত্য ব্যবহার্য ও অতি গুরুত্বপূর্ণ এই ধরণের খাদ্যপণ্যে যারা ভেজাল মিশ্রিত করে তাদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এ ধরনের কোন অপরাধ সম্পর্কে কারো কাছে কোন তথ্য থাকলে তা উপজেলা প্রশাসনকে অবহিত করার জন্য অনুরোধ করা হলো।
এ সময় উপস্থিত ছিলেন যশোর কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-এর সদস্য,কেশবপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ অলোকেশ কুমার সরকার যশোর র্যাব ৬ ও কেশবপুর থানা পুলিশের একটি টিম।
এ জাতীয় আরো খবর..