. .
.

যশোরে ক্যাডেট এএসআই নিয়োগের শারীরিক পরীক্ষায় উত্তীর্ণ ২১০ প্রার্থী

রিপোর্টারের নাম: ফুলতলা প্রতিদিন
  • সংবাদ প্রকাশের তারিখ : Jun 29, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: File photo

যশোরে ক্যাডেট এএসআই নিয়োগের শারীরিক পরীক্ষায় উত্তীর্ণ ২১০ প্রার্থী

সুমন ঘোষ যশোর 



যশোরে ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ পরীক্ষা-২০২৬-এর শারীরিক সক্ষমতা যাচাই কার্যক্রম শেষ হয়েছে। তিন দিনব্যাপী এ কার্যক্রমের শেষ দিনে বিভিন্ন ইভেন্টে অংশ নিয়ে ২১০ জন প্রার্থী পরবর্তী ধাপের জন্য নির্বাচিত হয়েছেন।
সোমবার সকাল ৭টা থেকে যশোর পুলিশ লাইন্স মাঠে জেলা রিক্রুট নিয়োগ বোর্ডের তত্ত্বাবধানে শারীরিক সক্ষমতা পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ সময় বোর্ডের সভাপতি ও যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম উপস্থিত থেকে পুরো কার্যক্রম পর্যবেক্ষণ করেন।
নিয়োগ বোর্ড সূত্রে জানা গেছে, শেষ দিনে চারটি ইভেন্টে প্রার্থীদের সক্ষমতা যাচাই করা হয়। এগুলো হলো পুশ-আপ, সিট-আপ, ড্র্যাগিং এবং রোপ ক্লাইম্বিং। প্রতিটি ধাপে নির্ধারিত মানদণ্ড অনুযায়ী পুরুষ ও নারী প্রার্থীদের শারীরিক দক্ষতা মূল্যায়ন করা হয়।
পরীক্ষা শেষে মোট ২১০ জন প্রার্থী উত্তীর্ণ হন। তাদের মধ্যে ২০২ জন পুরুষ এবং ৮ জন নারী। উত্তীর্ণ প্রার্থীরাই পরবর্তী লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন।
শারীরিক সক্ষমতা পরীক্ষা শেষে উত্তীর্ণ প্রার্থীদের উদ্দেশে বক্তব্য দেন পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম। তিনি নির্বাচিতদের অভিনন্দন জানিয়ে পরবর্তী ধাপের পরীক্ষার জন্য আন্তরিক প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে যারা এবার উত্তীর্ণ হতে পারেননি, তাদের হতাশ না হয়ে ভবিষ্যতের জন্য আরও ভালোভাবে প্রস্তুতি গ্রহণ এবং নিয়মিত অনুশীলন চালিয়ে যাওয়ার পরামর্শ দেন।
এ সময় জেলা রিক্রুট নিয়োগ বোর্ডের সদস্য, পুলিশ সদর দপ্তর থেকে আগত প্রতিনিধিবৃন্দ এবং নিয়োগ কার্যক্রমে দায়িত্বপ্রাপ্ত জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

.
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
.
--
--