ঝিকরগাছায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
আল মুজাহিদ
ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি :
আগামী ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষে যশোরের ঝিকরগাছায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ৩০ জুলাই
(বৃহস্পতিবার) সকাল ১০টায় ঝিকরগাছা উপজেলা পরিষদ কনফারেন্স রুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। প্রস্তুতিমূলক সভায় সভাপতিত্ব করেন ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাফফাত আরা সাঈদ।
প্রস্তুতি মূলক সভায় জুলাই গণঅভ্যুত্থান দিবস যথাযথভাবে পালনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ, বাস্তবায়ন ও সার্বিক প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়। দিবসটির তাৎপর্য তুলে ধরে কর্মসূচিগুলোতে সংশ্লিষ্ট সকলের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
প্রস্তুতিমূলক সভায় বক্তব্য রাখেন, জুলাই গণঅভ্যুত্থানে নিহত ঝিকরগাছা সন্তান শহীদ ইমতিয়াজ আহমেদ জাবিরের বাবা নওশের আলী, থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া হাসান, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মো. রফিকুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. নূরুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাসুমা আখতার প্রেসক্লাবের সভাপতি মোঃ রফিকুল ইসলাম, বৈশম্য বিরোধী ছাত্র প্রতিনিধি আঁখি খাতুনসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধানগণ।
এছাড়া প্রস্তুতিমূলক সভায় গণমাধ্যমকর্মী, বৈষম্যবিরোধী ছাত্র প্রতিনিধিবৃন্দ ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। প্রস্তুতিমূলক সভায় আগামী ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবসের কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে পারস্পরিক সমন্বয়ের ওপর গুরুত্ব দেওয়া হয়।
এ জাতীয় আরো খবর..